'গুডনাইট' পিট সিগার, ৯৪ বছরে শেষ জীবনযুদ্ধ

এই অনবদ্য সঙ্গীতশিল্পীর নাতি কিতামা কাহিল জ্যাকসন জানিয়েছেন, সোমবার রাতে হাসপাতালেই মৃত্যু হয় সিগারের। বয়স হলেও কর্মঠ ছিলেন তিনি। দশ দিন আগেও সিগার নিময়মাফিক কাঠ কাটতেন বলেও জানিয়েছেন জ্যাকসন।
১৯৬৩ সালে তাঁর গলায় সোনা গিয়েছিল 'উই স্যাল ওভারকাম...'
১৯৪৮ সালে 'দ্য ওয়েভার'-এ সদস্য হয়েই জনপ্রিয় হয়ে ওঠেন সিগার। হাতে ব্যাঞ্জো আর সাদা দাড়ি, এই ছিল সিগারের পরিচয়। গুডনাইট আইরিন-এর মতো বিখ্যাত গান উপহার দিয়েছেন সিগার।
গত ৬ দশক ধরে পিট সিগার নিজের গানের মহিমায় ভরিয়ে রেখেছিলেন দুনিয়াবাসীকে। ২০১১-র অক্টোবরে ওয়ালস্ট্রিট প্রতিবাদেও তিনি সক্রিয় ছিলেন। ১৯৬৬ সালে রক এবং রোল হল অফ ফেম-এও নিজেকে প্রবৃত্ত করেন।
২০১৪ সালে শ্রেষ্ঠ কথ্য শব্দ বিভাগে গ্র্যামির মনোনয়নও পেয়েছিলেন সিগার। যদিও স্টিফেন কলবার্ট শেষমেষ এই পুরস্কার পান। পিটের মৃত্যুর সঙ্গে একটা অধ্যায়ের শেষ হয়ে গেল। পিট সিগারের মৃত্যুতে বিশ্ব সঙ্গীতমহলে শোকের ছায়া।












Click it and Unblock the Notifications