Bangladesh: তছনছ গণভবন, হাসিনা মুক্ত বাংলাদেশেও কেন মৃত্যু ১০৯ জনের?
দেশ ছেড়েছেন হাসিনা। তারপরেও হিংসা কেন থামল না বাংলাদেশে। উল্লাসের নামে দেশের বিভিন্ন জায়গায় তাঁণ্ডব উন্মত্ত জনতার। বাংলাদেশ সংবাদ সংস্থা প্রথম আলো সূত্রে খবর, গতকাল রাতভর হিংসা চলেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। সেই হিংসায় ১০৯ জনের মৃত্যু।
গতকাল সেনা প্রধান বারবার অনুরোধ করেছিলেন শান্তি বজায় রাখার। হিংসা ত্যাগ করে শান্তি ফেরানোর অনুরোধ জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই অনুরোধ কেবল অনুরোধেই রয়ে গেল। বাস্তবে হিংসা কিন্তু থামেনি বাংলাদেশে। যে হাসিনা সরকারের বিরুদ্ধে গুলি চালানো হত্যার অভিযোগে সরব হয়েছিল বাংলাদেশ। হাসিনা দেশ ছাড়ার পরেও কিন্তু বাংলাদেশে অশান্তি থামেনি। নির্বিচারে নির্মম ভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গুলি চালানোর ঘটনা ঘটেছ। ঢাকার ১৩টি সংশোধনাগার এবং ৬টি থানায় হামলা চালানো হয়েছে।

যশোরে হোটেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে সেখানে। আওয়ামি লিগের নেতা মন্ত্রীদের নির্মম ভাবে হত্যা করা হচ্ছে। সবচেয়ে বেশি হামলা চালানোর ঘটনা ঘটেছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে। একাধিক জায়গায় তাঁদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। মন্দির, আশ্রমে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
যশোরে হোটেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে সেখানে। আওয়ামি লিগের নেতা মন্ত্রীদের নির্মম ভাবে হত্যা করা হচ্ছে। সবচেয়ে বেশি হামলা চালানোর ঘটনা ঘটেছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে। একাধিক জায়গায় তাঁদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। মন্দির, আশ্রমে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
গণভবনের ভয়ঙ্কর পরিস্থিতি। হাসিনা দেশছাড়ার পরেই গণভবনে ঢুকে পড়েছিল উন্মত্ত জনতা। সেই ছবি সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায় সকলেই দেখেছেন। রাতভর সেই গণভবনে তাণ্ডব চালিয়েছে উন্মত্ত জনতা। বালিশ-বিছানা পর্যন্ত লুঠ করা হয়েছে সেখান থেকে। এই ঘটনা মনে করিয়ে দিয়েছে শ্রীলঙ্কার গণঅভ্যুত্থানের কথা। কয়েক বছর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাক্ষের বাসভবনে ঢুকেও উন্মত্ত জনতা একই ভাবে তাণ্ডব চালিয়েছিল। সেই ঘটনাই মনে করিয়ে দিয়েছে বাংলাদেশ।
যে হাসিনা সরকারের পতনের জন্য রাস্তায় নেমেছিলেন ছাত্ররা। যাঁর বিরুদ্ধে নির্বিচারে গুলি চালানো হত্যার অভিযোগ করেছিলেন। সেই হাসিনা দেশ ছাড়ার পরেও কেন থামল না হিংসা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। কেন সেনা প্রধানের প্রতিশ্রুতির পরেও চলছে অশান্তি। সেনা শাসনের মাঝেও কীভাবে এই নির্বিচারে হত্যা কাণ্ড চলছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications