রাশিয়ার আক্রমণের ভয়, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে আবেদন মলদোভা, জর্জিয়ার
রাশিয়ার আক্রমণের ভয়, ইউরোপিয় ইউনিয়নের সদস্য হতে আবেদন মলদোভা, জর্জিয়ার
ইউক্রেনেই শেষ নয়, সোভিয়েত রাশিয়ার লুত গৌরব পুনরোদ্ধারে বদ্ধপরিকর পুতিন এরকম দাবি এর আগেই আমেরিকার পক্ষ থেকে করা হয়েছে৷ এবার দুটি প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্র, জর্জিয়া এবং মোলদোভা রাশিয়ার আক্রমণের আশঙ্কার ছায়া দেখছে৷ ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় আক্রমণ দেখার পর সম্প্রতি দুটি দেশ আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছে। দু'দেশের সীমান্তেই কয়েক হাজার রাশিয়ান সৈন্য পূর্ব, দক্ষিণ এবং তার সীমানা অতিক্রম করেছে।

প্রসঙ্গত ইউরোপীয় ইউনিয়নে যোগদান প্রক্রিয়াটি সাধারণত কয়েক বছর সময় নেয়। বেশ কিছু জটিল ও শক্ত মানদণ্ড পূরণ করতে যে কোনও দেশকে EU র অংশ হতে গেলে। যা অর্থনৈতিক স্থিতিশীলতা, দুর্নীতির মাত্রা এবং মানবাধিকারের প্রতি সম্মানের মতো বিষয়গুলিকে বিবেচনা করে। নতুন সদস্যদের প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইউ-র ২৭টি দেশের সহমত হওয়ার প্রয়োজন হয়।
জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারাবিশভিলি ৩ মার্চ সরকারের ওয়েবসাইটে পোস্ট করা একটি বিবৃতিতে বলেন, জর্জিয়ার ইউরোপীয় ইউনিয়নের সদস্যতার আবেদন হল একটি মাইলফলক। এটি এমন একটি পর্যায়, যা আমাদের ইতিহাসে একটি নতুন অধ্যায় তৈরি করবে৷ এটি আমাদের পূর্বপুরুষদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। জর্জিয়া সাধারণ ইউরোপীয় পরিবারের অংশ হতে পারবে। কয়েক ঘন্টা পরে, মলদোভের রাষ্ট্রপতি মাইয়া সান্দু সাংবাদিকদের বলেন, যে তিনি ইউরোপীয় ইউনিয়নে যোগদানের অনুরোধে সই করছেন। অন্যদিকে পশ্চিমের দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার জন্য জর্জিয়া এবং মলদোভার এই প্রচেষ্টা রাশিয়াকে দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ করেছে।
প্রসঙ্গত মোলদোভার ইউক্রেনের সঙ্গে প্রায় ১২০০ কিলোমিটার সীমানা রয়েছে। যার মধ্যে রয়েছে মোলদোভার বিচ্ছিন্ন অঞ্চল ট্রান্সডনিস্টার, যেখানে প্রচুর পরিমাণে রাশিয়ানভাষী মানুষ রয়েছে। জর্জিয়ার দক্ষিণ রাশিয়ার সঙ্গে প্রায় ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার মধ্যে রয়েছে আবখাজিয়া এবং দক্ষিণ ওসেটিয়ার বিচ্ছিন্ন জর্জিয়ান অঞ্চল। ২০০৮ সালে পাঁচ দিনের যুদ্ধের পর থেকে এই অঞ্চলের স্বাধীনতা কূটনৈতিক এবং সামরিকভাবে সমর্থন করছে রাশিয়া।












Click it and Unblock the Notifications