ভারতের মাটিতে ভুয়ো সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন করছে ইজরায়েলের সংস্থা! পর্দাফাঁস দীর্ঘ তদন্তে

ভারতের মাটিতে ভোট চলাকালীন কি এই সফটওইয়্যার ব্যবহার করা হয়েছে? সত্যি ফেক জিনিস তুলে আনা হয়েছে। এই খবর সামনে আসার পরেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়

গত কয়েকদিন আগেই ইজরায়েলের স্পাইওয়ারের মাধ্যমে আড়ি পাতার অভিযোগে উত্তাল হয় দেশ। এই ঘটনায় মোদী সরকারকে তীব্র আক্রমণ শানায় বিরোধীরা। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায় রাজ্য-রাজনীতিতে। আর সেই বিতর্কের মধ্যেই ফের এক চাঞ্চল্যকর দাবি এক সংবাদমাধ্যমের।

ভারতের মাটিতে ভুয়ো সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন সংস্থার

ওই সংবাদমাধ্যমের দাবি, ভারত সহ একাধিক দেশে ইজরায়েলি এক সংস্থার টিম নকল সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন করা হয়েছে। আর তা করা হয়েছে এক সফটওয়্যারের মাধ্যমে।

প্রকাশিত খবর অনুযায়ী, একটি সংবাদ অ্যাসোসিয়েশন আন্তর্জাতিকভাবে এক তদন্ত চালায়। আর তাতে ব্রিটেনের দ্য গার্ডিয়ান সংবাদপত্র অন্তর্ভুক্ত ছিল। আর সেখানেই 'টিম জর্জ' বলে একটি সংস্থার অস্তিত্ব পাওয়া যায় বলে খবর। যারা পরিষেবা অনুযায়ী অ্যাডভান্সড ইমপ্যাক্ট মিডিয়া সলিউশনস (এএমএস) নামক সফ্টওয়্যার প্যাকেজ গ্রাহকদের দিয়ে থাকে। ভারত-সহ বিভিন্ন দেশে ইজরায়েলি সংস্থার সফ্টওয়্যাল ব্যবহার করে ভুয়ো সোশ্যাল মিডিয়া প্রচার চালানো হয়েছে বলে অভিযোগ।

প্রকাশিত খবর বলছেন, ইজরায়েলের স্পেশাল ফোর্সের প্রাক্তন কর্মচারীরা মূলত নাম বদলে এই সংস্থা চালায়। এমনটাই দাবি করা হচ্ছে। 'টিম জর্জ' নামে ওই সংস্থা চালানো হয় বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এই সংস্থা একেবারে সবার নজর এড়িয়ে কাজ করে থাকে। টিম জর্জের বিরুদ্ধে হ্যাকিং, অনলাইনে স্বয়ংক্রিয় ভুল তথ্য দেওয়ার মতো একাধিক অপরাধমূলক কাজ করার অভিযোগ রয়েছে। যদিও এই বিষয়ে আরও তদন্ত চালানোর কথা বলা হচ্ছে প্রকাশিত খবরে।

দ্য গার্ডিয়ান সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, গত কয়েক বছর ধরে চালানো তদন্তে ইন্টারনেটে 'Ames'-সংযুক্ত বট কার্যকলাপ কীভাবে তা নজর রেখেছে। আর তাতে ২০ দেশের নাম পাওয়া গিয়েছে। আর তার মধ্যে ব্রিটেন, কানাডা, জার্মানি, ম্যক্সিকো, ভারত, আরব ছিল বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। আর এই সমস্ত দেশের ভুয়ো সোশ্যাল মিডিয়া প্রচার চালানো হয়েছে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

টিম জর্জের উপর তদন্ত চালানো ওই সংবাদ অ্যাসোসিয়েশনে বিশ্বের ৩০ টি দেশের সংবাদমাধ্যমের খবরও ছিল। বৃহৎ এই ষড়যন্ত্রের একেবারে গভীরে পৌছুতেই একজোট হয়ে এই তদন্ত করা হয়। আর এই খবর সামনে আসার পরেই কংগ্রেস মুখপাত্র পবন খেরা ও সুপ্রিয়া শ্রীনাতে অভিযোগ করেছেন ইজারেয়িল সংস্থা 'টিম জর্জে'র ক্রিয়াকলাপ ও বিজেপির আইটি সেলের ভুল তথ্য ও ভুয়ো খবর ছড়ানোর মধ্যে মিল রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+