বাগদাদে ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা, অক্ষত খাদিমি
বিস্ফোরক বোঝাই ড্রোনের হানায় ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল খাদিমির বাসভবন ক্ষতিগ্রস্ত। দেশের প্রধানমন্ত্রীর বাড়ি লক্ষ্য় করে এমন হামলাকে সেদেশের সেনার তরফে 'হত্যার চেষ্টা' বলে বর্ণনা করা হয়েছে। যদিও ইরাকের প্রধানমন্ত্রী আপাতত অক্ষত অবস্থাতে রয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, হামলার সময় ঘটনাস্থল থেকে অক্ষতভাবে বেরিয়ে যেতে পেরেছিলেন তিনি। আপাতত তিনি সুরক্ষিত বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, এমন হামলার ঘটনা. ইরাকের প্রধানমন্ত্রী খাদিমির বহু নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। এর আগে , ইরাক জুড়ে সর্বশেষ নির্বাচন নিয়ে প্রবল বিক্ষোভ দেখা যায়। গত মাসেই নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে বহু মানুষ সরব হয়ে বিক্ষোভে ফেটে পড়েন, যে ঘটনা কার্যত হিংসার আকার নিতে থাকে ইরাকে। এই ঘটনার পরই দেখা গিয়েছে, আক্রান্ত হয়েছে খোদ প্রধানমন্ত্রী খাদিমির বাসভবন। জানা গিয়েছে, ইরাকের বুকে এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে ইরানের সমর্থিত একটি গোষ্ঠী। এই সশস্ত্র সংগঠন অক্টোবর মাসে ইরাকে সংগঠিত নির্বাচনে পর্যুদস্ত হয়। তখনই তারা অভিযোগ তোলে যে, ইরাকের ভোট ও ভোটের গণনা দুর্নীতিগ্রস্ত। ভোটের ফলাফল গণনা নিয়ে একাধিক অভিযোগ তুলে তারা সরব হয়। তারপর নভেম্বরের শুরুতেই ইরাকে এই ভয়ঙ্কর হামলা ঘটে যায়। উল্লেখ্য, যে সংগঠনের দিকে বারবার আঙুল উঠছে, তরা ইরাকের সংসদীয় নির্বাচন হেরে যায়। এই পরিস্থিতিতে যদিও এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করে নেয়নি। তবে বাগদাদের গ্রিন জোনে এই হামলা রীতিমতো ত্রাস ছড়িয়েছে দেশে।
উল্লেখ্য, ইরাকের বুকে প্রধানমন্ত্রীর বাসভবন, সরকারি কার্যালয়, বিদেশী দূতাবাস সমস্তই গ্রিন জোনের অধীনে। সেখানে এমন হামলায় বিব্রত সেদেশে প্রশাসন। ইরাকের সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ইরাকের প্রধানমন্ত্রী আপাতত অক্ষত। তিনি সুস্বাস্থ্য নিয়ে রয়েছেন। তবে এর বেশি কিছু সেদেশের সেনার তরফে জানানো হয়নি। বিবৃতিকে ঘটনাকে 'খুনের চেষ্টা' বল অভিহিত করা হয়েছে। রয়টার্সের রিপোর্ট বলছে, ড্রোনের ২ টি বিস্ফোরকের মধ্যে একটি বিস্ফোরকের জেরে ইরাকের দুই অফিশিয়াল আহত হয়েছেন। উল্লেখ্য, গত গত ১০ অক্টোবর ইরাকে ভোট হয়। ততদিনে ইরানের সমর্থিত সংগঠনটি ইরাকের সংসদে ক্ষমতা কবজা করতে শুরু করে দিয়েছিল বলে খবর। তবে ভোট সংগঠিত হতেই সংগঠনের ক্ষমতা খর্ব হয় । এদিকে সেই ভোট সংগঠন নিয়েই গত শুক্রবার থেকে ইরাকে প্রবল সংঘাত , হিংসা দেখা যায়।












Click it and Unblock the Notifications