Earthquake: নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

নিউডিল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে তীব্রতা ৭। নিউডিল্যান্ডের কেরমাডেক দ্বীপে এই ভূমিকম্প হয়েছে। চিনের আর্থকোয়ের নেটওয়ার্ক সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী, চিনের সময় রাত ৮.৫৬ তে এই ভূমিকম্প হয়। এদিকে এই ভূমিকম্পের পরেই সুনামি সতর্কতা জারির খবর পাওয়া গিয়েছে।

Earthquake: নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

আমেরিকার জিওলজিক্যাল সার্ভের দেওয়া তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি নিচে। ৩০০ কিমি ব্যাসার্ধের মধ্যে থাকা এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। তবে এইসব দ্বীপগুলির বেশিরভাগই জনবসতিহীন। কিছু সময় পরে অবশ্য ওই সতর্কতা তুলে নেওয়া হয়।

নিউজিল্যান্ড দুটি প্রধান টেকটনিক প্লেট প্যাসিফিক প্লেট ও অস্ট্রেলিয়ান প্লেটের সীমানায় অবস্থিত। যে কারণে দেশটি ভূমিকম্প প্রবণ। এছাড়াও নিউজিল্যান্ড প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের একপ্রান্তে রয়েছে। প্রতিবছরই নিউজিল্যান্ডে বহু ভূমিকম্প হয়ে থাকে।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৭.৮। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিরিয়া ও তুরস্কের সীমান্তের কাছে তুরস্কের গাজিয়ানটপে। এই ভূমিকম্পের পরে আফটার শক হিসেবে অনেক ছোট-ছোট ভূমিকম্প হয়। এই ভূমিকম্পে দুই দেশের ব্যাপক ক্ষতি হয়। মৃত্যুর সংখ্যা ৫০ হাজারের বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+