Indonesia Earthquake: ইন্দোনেশিয়ার ফের ভয়াবহ ভূমিকম্প! ঘরবাড়ি ছেড়ে রাস্তায় আতঙ্কিত মানুষজন
Indonesia Earthquake: মঙ্গলবার বিকেলে ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়। ইউনাইটেড স্টেটস জিওলিক্যাল সার্ভে জানিয়েছে রিখটার স্কেলে এই ভূমিকম্পের পরিমাপ ছিল ৬.৬। দেশের পূর্বাঞ্চলে ভূমিকল্প আঘাত হেনেছে। তবে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ইউএসজিএস অনুসারে, জিএমটি ৯.৪৮-এ ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের হামমাহেরা দ্বীপে আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিমি গভীরে। এখনও পর্যন্ত এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

উৎপত্তিস্থল সমুদ্র পৃষ্ঠ থেকে ১১ কিমি গভীরে
সিনহুয়া নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি প্রথমে ভূমিকম্পের তীব্রতা ৬.১ বলেছিল। পরে তা সংশোধন করা হয়। সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার জাকার্তার স্থানীয় সময় ৭.০২ মিনিটে ভূমিকম্পটি হয়। যার কেন্দ্রস্থল ছিল রনসিকি শহর থেকে ৪৬ কিমি দক্ষিণ-পূর্বে এবং সমুদ্র পৃষ্ঠ থেকে ১১ কিমি গভীরে।
হতে পারে আফটার শক
ভূমিকম্পের কম্পন অনেক দূর থেকে অনুভূত হয়েছে বলে জানানো হয়েছে, সেখানকার সংবাদ মাধ্যমে। তবে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, বর্তমানে সেখানে কোনও সুনামি সতর্কতা নেই। তবে ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি জানিয়েছে, মোলুকা সাগরের আশপাশে বসবাসকারী লোকেরা আফটারশক অনুভব করতে পারেন।
Very strong magnitude 6.4 earthquake in the Maluku Sea, 116 km south of Pulau Kaburuang Island, Indonesia 🇮🇩
— DISASTER TRACKER (@DisasterTrackHQ) April 9, 2024
▪︎ 9 April 2024 ▪︎#earthquake #Indonesia pic.twitter.com/jaMSZAaw5T
প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত ইন্দোনেশিয়া
অন্য সময়ের মতো এদিনও ইন্দোনেশিয়ার ভূমিকম্পে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। অফিস ও বাড়িঘরে থাকা মানুষজন বাইরে নিরাপদ স্থানের দিকে ছুটতে শুরু করেন। ভৌগলিক কারণে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হওয়াটা স্বাভাবিক ঘটনা। ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত, যে কারণে সেখানে ঘনঘন ভূমিকম্প হয়। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার কোকোস, ইন্দো-অস্ট্রেলিয়ান, জুয়ান ডি ফুকা, নাজকা, উত্তর আমেরিকা ও ফিলিপাইন টেকটোনিক প্লেটকে যুক্ত করেছে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications