দ্বিতীয় দফায় বাড়ছে করোনা সংক্রমণ, বেজিং থেকে প্রায় ১২০০ উড়ান বাতিল করল চিন
দ্বিতীয় দফায় বাড়ছে করোনা সংক্রমণ, বেজিং থেকে প্রায় ১২০০ উড়ান বাতিল করল চিন
দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ শুরু হয়েছে চিনে। বেজিংয়ে ছড়াচ্ছে নতুন করে করোনা সংক্রমণ। তাই পরিস্থিতি মোকাবিলায় প্রায় ১২০০ উড়ান বাতিল করল জিনপিং সরকার। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলও। বেজিংয়ের খাবারের পাইকারি বাজার থেকেই করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে বলে জানানো হয়েছে।

১২০০ উড়ান বাতিল
দ্বিতীয় দফায় চিনে শুরু হয়েছে করোনা সংক্রমণ। এবার ভরকেন্দ্র বেজিং। বেজিংয়ের মাংসের পাইকারি বাজার থেকেই করোনা সংক্রমণ নতুন করে ছড়াতে শুরু করেছে বলে জানানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ১২০০ বিমান বাতিল করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। বেজিংয়ের ৩০টি আবাসনে লকডাউন জারি করা হয়েছে।

ডোমেস্টিক বিমান পরিষেবা স্থগিত
১২৫৫টি উড়ান বাতিল করা হয়েছে। এগুলি সবকটি ডোমেস্টিক বিমান বলে জানা গিয়েছে। বেজিং থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার উড়ান ছিল এটি। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শহরের বাসিন্দাদেরও একাধিক জায়গায় সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বেজিংয়ের বাসিন্দাদের কোয়ারেন্টাইনে
সম্প্রতি বেজিং থেকে যাঁরা চিনের বিভিন্ন শহরে গিয়েছেন তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। বেজিংয়ের প্রায় সব স্কুল বন্ধ করে অনলাইনে পড়াশোনা চালু করা হয়েছে। শহরের ১১িট বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। যে পাইকারি বাজার থেকে করোনা ছড়াতে শুরু করেছে সেটি চিনের সবচেয়ে বড় ফ্রোজেন মাংসের বাজার। এখান থেকে বিদেশে ফ্রোজেন মাংস এবং সি-ফুড রপ্তানি হয়ে থাকে।

গণপরীক্ষায় জোর
পরিস্থিতি মোকাবিলায় ফের গণ করোনা পরীক্ষা শুরু হয়েছে বেজিংয়ে। সূত্রের খবর ৩০ মে পর্যন্ত বেজিংয়ের এই পাইকারি খাবারের বাজারে প্রায় ২ লাখ লোক গিয়েছিল। তাঁদের সকলকে চিহ্নিত করে করোনা পরীক্ষা করানো হচ্ছে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications