হরমুজ প্রণালীর জলসীমায় মাইন পুঁততে এলেই ইরানি নৌকাকে গুলির নির্দেশ ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীর জলসীমায় মাইন স্থাপনকারী যেকোনও নৌকাকে গুলি করার জন্য মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন। তিনি উল্লেখ করেন, এই ধরনের কার্যক্রমে বিন্দুমাত্র দ্বিধা থাকা উচিত নয়। "আমি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি, হরমুজ প্রণালীর জলসীমায় মাইন স্থাপনকারী যেকোনো নৌকাকে গুলি করে মারতে হবে। কোনো দ্বিধা থাকা চলবে না," ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লিখেছেন।
বর্তমানে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণের কাজ করছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই কার্যক্রম আরও তিনগুণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এই প্রসঙ্গে তিনি ট্রুথ সোশ্যালে লেখেন, "আমাদের মাইন 'সুইপাররা' এখনই প্রণালীটি পরিষ্কার করছে। আমি নির্দেশ দিচ্ছি যে এই কার্যক্রমটি চালিয়ে যেতে হবে, তবে তিনগুণ গতিতে!"

ট্রাম্পের এই নতুন মন্তব্য এমন এক সময়ে এল যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার দ্বিতীয় দফা হবে বলে আশা করা হচ্ছে। পাকিস্তান উভয় পক্ষকে আলোচনার টেবলে আনার চেষ্টা করছে।
একদিন আগেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ইরানের সঙ্গে নতুন করে বৈঠক "৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে" হতে পারে। এদিকে বৃহস্পতিবার, মার্কিন সামরিক বাহিনী ইরানি তেল পাচারের সঙ্গে জড়িত সন্দেহে আরও একটি ট্যাঙ্কার ধরেছে।












Click it and Unblock the Notifications