পরপর স্টেট পকেটস্থ করে হোয়াইট হাউজের দৌড়ে এগিয়ে ট্রাম্প, কড়া টক্কর বাইডেনেরও

মার্কিন নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়ে গিয়েছে। এবং প্রথম ধাক্কায় ঐতিহাসিক ভাবে রিপাবলিকান স্টেট হিসাবে পরিচিত কেনটাকি ও পশ্চিম ভার্জিনিয়া গেল ট্রাম্পের ঝুলিতে। এদিকে ইন্ডিয়ানাতেও বিশাল ব্যবধানে এগিয়ে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে প্রথম ধাক্কাতে অনেকটাই এগিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পিছিয়ে নেই জো বাইডেন

পিছিয়ে নেই জো বাইডেন

এদিকে খুব একটা পিছিয়ে নেই জো বাইডেনও। ভারমন্ট এবং ভার্জিনিয়া রাজ্যে জয় নিশ্চিত করে খাতা খুলেছেন জো বাইডেন। এর ফলে ট্রাম্পের নিশ্চিত ১৩টি ইলেকটোরাল কলেজ জয়ের বদলে বাইডেনের ঝুলিতে এখন ১৬টি কলেজ। তবে পূর্ব উপকূলে কয়েকটি রাজ্যে পিছিয়ে পড়ায় চিন্তায় পড়েছেন বাইডেন।

জর্জিয়াতে হাড্ডাহাড্ডি লড়াই

জর্জিয়াতে হাড্ডাহাড্ডি লড়াই

মার্কিন পূর্ব উপকূলের উত্তর এবং দক্ষিণ ক্যারোলাইনায় বিশাল ব্যবধানে এগিয়ে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। উত্তরে ৩৯ শতাংশ এবং দক্ষিণ ক্যারোলাইনাতে ৪৩ শতাংশ ভোটে এগিয়ে গিয়েছেন ট্রাম্প। এদিকে জর্জিয়াতে প্রথমে বাইডেন এগিয়ে থাকলেও গণনা এগোতেই কড়া টক্কর দিয়ে ০.৩ শতাংশ ব্যবধানের লিড নেন ডোনাল্ড ট্রাম্প।

ফ্লোরিডায় পিছিয়ে ট্রাম্প

ফ্লোরিডায় পিছিয়ে ট্রাম্প

এদিকে ২৯ ইলেকটোরাল কলেজ বিশিষ্ট ফ্লোরিডায় পিছিয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। মূলত মেক্সিকো এবং কিউবা থেকে আসা অভাবাসীদের বসবাস এই রাজ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রক্ষণশীল অভিবাসন নীতি যে তাঁকে এই রাজ্যে পিছিয়ে রাখবে, তা আগেই অনুমাণ করেছিলেন বিশেষজ্ঞরা।

মার্কিন মুলুকের মধ্যাঞ্চলে রিপাবলিকানদের রমরমা

মার্কিন মুলুকের মধ্যাঞ্চলে রিপাবলিকানদের রমরমা

এদিকে গণনা শুরু হতেই ওহায়ো এবং নিউ হ্যাম্পশায়ারে এগিয়ে গিয়েছেন জো বাইডেন। প্রাকনির্বাচনী সমীক্ষা অনুযায়ী হোয়াইট হাউজে দখলের দৌড়ে এগিয়ে ডেমোক্র‌্যাট দলের প্রার্থী জো বাইডেন। মূলত পশ্চিম উপকূলের রাজ্যগুলিতে ডেমোক্র্যাটদের সমর্থন বেশি। এদিকে মার্কিন মুলুকের মধ্যাঞ্চল রিপাবলিকান বলে চিহ্নিত। মধ্য আমেরিকা মূলত কৃষিপ্রধান। এখানকার কৃষিজীবী, রক্ষণশীল শ্বেতাঙ্গরা রিপাবলিকানদের বিশাল ভোটব্যাঙ্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+