আমাদের প্রতিবেশে সন্ত্রাসবাদ বাড়তে দেবেন না, পোল্যান্ডের বিদেশমন্ত্রীকে বার্তা জয়শঙ্করের
নয়া দিল্লিতে পোল্যান্ডের বিদেশমন্ত্রী র্যাডোস্লা সিকোর্সির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সোমবার দৃঢ় কণ্ঠে সন্ত্রাসবাদের প্রসঙ্গ তুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কাশ্মীর বিষয়কে কেন্দ্র করে পোল্যান্ডের সাম্প্রতিক অবস্থান নিয়ে অসন্তোষের ইঙ্গিত দিয়েই তিনি বলেন, প্রতিবেশে সন্ত্রাসকে প্রশ্রয় নয়, বরং কঠোরভাবে রুখতে হবে।
গত বছর অক্টোবরে পাকিস্তান সফরের সময় পোল্যান্ড যে যৌথ বিবৃতিতে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে, তার পর থেকেই দিল্লিতে কূটনৈতিক পর্যায়ে আলোড়ন তৈরি হয়। সোমবারের আলোচনায় সেই প্রেক্ষাপটই স্পষ্টভাবে উঠে আসে।

জয়শঙ্করের বক্তব্যে বার্তা ছিল সরাসরি "আমাদের অঞ্চলে সীমান্ত পেরিয়ে আসা সন্ত্রাসের দীর্ঘ ইতিহাস রয়েছে। পোল্যান্ডের উচিত সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখানো, কোনওভাবে সন্ত্রাসী পরিকাঠামোকে জ্বালানি জোগানো নয়।"
জবাবে সিকোর্সি স্বীকার করেন, পোল্যান্ডও সম্প্রতি রাষ্ট্রীয় সন্ত্রাস ও নাশকতার শিকার হয়েছে। গত অক্টোবরেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সঙ্গে সংযুক্ত রেলপথে বিস্ফোরণ ঘটে,
যা পুলিশ প্রশাসনের মতে সন্ত্রাসী উদ্দেশ্যপ্রণোদিত হামলা। ফলে সন্ত্রাসদমনে সহযোগিতার বার্তায় তিনি ঐক্যমত প্রকাশ করেন।
বৈঠকের দ্বিতীয় ভাগে উঠে আসে ইউক্রেন যুদ্ধের পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, রাশিয়া থেকে তেল আমদানিতে পশ্চিমাদের চাপ ও ভারতের বিরুদ্ধে 'নির্বাচিত টার্গেটিং' এর বিষয়টি।
জয়শঙ্কর বলেন
"ভারতের প্রতি বাড়তি শুল্ক আরোপ অন্যায় ও অযৌক্তিক। বারবার বলেছি এই বাছাই করা চাপ আমরা মানি না।"
সিকোর্সিও স্বীকার করেন, শুধু শুল্ক নয়, আরও নানা উপায়ে পক্ষপাতমূলক আচরণ চলছে।
বর্তমানে রুশ তেল কেনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে ৫০% পর্যন্ত শুল্কের মুখে ফেলেছে। আরও বাড়তি শাস্তিমূলক শুল্ক আরোপের আলোচনা চলছে, যা কোনো বাণিজ্য চুক্তি ছাড়াই ভারতীয় পণ্যকে বিপুল শুল্কদায়ে ঠেলে দিচ্ছে। পশ্চিমা দেশগুলির নিজেদের রাশিয়া ব্যবসা চালু রেখেও ভারতের উপর 'নৈতিক চাপ' সৃষ্টি করা দিল্লির কূটনীতির কাছে তা সরাসরি 'ডাবল স্ট্যান্ডার্ড '।
সন্ত্রাসবাদ বিরোধী অবস্থানে সহযোগিতার প্রয়োজন, কাশ্মীর ইস্যুতে পোল্যান্ডের সাম্প্রতিক ভূমিকা নিয়ে ভারতের অসন্তোষ
,রাশিয়া সংক্রান্ত বাণিজ্য ও জ্বালানি নীতিতে পশ্চিমাদের দ্বিমুখী আচরণের সমালোচনা
যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ভারত পোল্যান্ড আলোচনার প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, দ্বিপাক্ষিক বৈঠকের শেষে উভয় দেশের বক্তব্য থেকেই স্পষ্ট সন্ত্রাস ও বাণিজ্যের প্রশ্নে আগামী দিনে আরও কূটনৈতিক দর কষাকষি চলবে। তবে দিল্লির কণ্ঠ যতটা কঠোর, ততটাই স্পষ্ট ভারত নিজের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থে কোনও ছাড় দেবে না।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications