Divorce Case: স্ত্রীকে দিয়ে সংসারের সব কাজ করিয়ে ডিভোর্স! স্বামীকে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ আদালতের
Divorce Case: বর্তমান যুগে বিয়ের থেকেও যেন বেড়ে চলেছে বিবাহ বিচ্ছেদের সংখ্যা। বিয়ে যতটা আনন্দের, বিবাহ বিচ্ছেদ ততটাই কষ্টের। স্বামী স্ত্রীয়ের ডিভোর্স মামলায় সম্পত্তি ও দায়িত্ব ভাগাভাগির উপর জোর দেয় আদালত। কিন্তু চিনের একটি কোর্টের নির্দেশ শুনে তাজ্জব সকলে। সংসারের গৃহস্থালির কাজ সারার জন্যে স্ত্রীকে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন স্বামী। এমনই রায় আদালতের।
হাজারো ব্যস্ততার মাঝে কাছের সম্পর্কগুলো টিকিয়ে রাখাই এখন জীবনের সবচেয়ে বড় লড়াই হয়ে দাঁড়িয়েছে। একে অপরকে সময় দেওয়া থেকে শুরু করে একসঙ্গে একটি সম্পর্ককে লালন করা, কার্যত অসম্ভব। তবে চিনের ডিভোর্স মামলার রায়ে অবাক হয়েছেন অনেকেই। এজলাসে দাঁড়িয়ে থাকা খোদ স্বামীও ডিভোর্স মামলার এমন রায় আশা করেননি।

চিনের সংবাদপত্র সাউথ মর্নিং চায়না সূত্রে খবর, ২০১১-তে বিয়ে সেরেছিলেন হিউ নামে এক ব্যক্তি। স্ত্রীয়ের সঙ্গে ডিভোর্স মামলা ঠিকঠাক পথেই এগোচ্ছিল। সবপক্ষই রাজি হয়ে গিয়েছিল। ২০১১-তেই কন্যাসন্তান হয় হিউ ও তাঁর স্ত্রীয়ের। সন্তানকে বড় করার জন্য স্বামী স্ত্রী আদালতের দেওয়া শর্তও মেনে নিয়েছিলেন। সম্পত্তি ভাগাভাগি থেকে শুরু করে দায়িত্বও ভাগাভাগি করে নিয়েছিলেন তারা। যদিও চূড়ান্ত রায় ঘোষণা হতেই স্তম্ভিত সকলে। গৃহস্থালির কাজের জন্য স্ত্রীকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে স্বামীকে নির্দেশ দিল আদালত।
গত কয়েক বছর ধরে মেয়ের পড়াশোনা নিয়ে স্বামী স্ত্রীয়ের বিবাদ চরমে ওঠে। ২০২২ সালে ঘর ছেড়ে চলে যান হিউ। এরপর থেকেই স্বামী স্ত্রী আলাদা আলাদা থাকেন। ২০২৪ সালে ডিভোর্সের মামলা করেন হিউ। আদালতে হিউয়ের স্ত্রী জানান, মেয়েকে নিজের কাছেই রাখতে চান তিনি। একইসঙ্গে তাঁদের যৌথ সম্পত্তির ভাগ দাবি করেন তিনি। এর সঙ্গেই আরও ৫০ হাজার ইউয়ান (ভারতীয় মুদ্রায় ৬ লক্ষ টাকা) দাবি করেন হিউয়ের স্ত্রী। সংসারের কাজ এতদিন একা করার জন্য ওই হিউয়ের টাকা দাবি করেন তাঁর স্ত্রী।
আদালতে ওই মহিলা জানান, বাড়ির কাজ করার জন্য ও মেয়েকে মানুষ করার জন্য চাকরি ছাড়তে হয়েছিল তাঁকে। সেসব শুনে আদালত জানায়, মেয়েকে বড় করার জন্য হিউকে ৩০ লক্ষ টাকা ও সংসারের কাজের জন্য স্ত্রীকে আরও ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আদালতের আরও পর্যবেক্ষণ, গৃহস্থালির কাজ একা স্ত্রী নয়, স্বামীরও দায়িত্ব। কিন্তু স্বামী তা পূরণ না করায় এবার স্ত্রীকে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications