Titanic Submersible: টাইটানিক-টাইটানের ডুবে যাওয়ার ক্ষেত্রে এত মিল! জেমসের মন্তব্যে চাঞ্চল্য
Titanic Submersible: একাধিক সতর্কবার্তাকে কানেই তোলা হয়নি। এমনকি যাত্রী সুরক্ষা নিয়েও প্রশ্ন তুললেন "Titanic" সিনেমার ডিরেক্টর James Cameron।
সিনেমার পাশাপাশি ( Titanic Submersible) বিখ্যাত গভীর সমুদ্র নিয়ে দীর্ঘদিন কাজ করছেন জেমস। তাঁর কথায়, প্রয়োজনীয় সুরক্ষা মানা হয়নি বলেই মর্মান্তিক পাঁচজনের মৃত্যু হয়েছে।

বলে রাখা প্রয়োজন, আটলান্টিক সাগরের গভীরে টাইটানিকের ( Titanic Submersible) পাশেই নিখোঁজ সাবমেরিনের খোঁজ পাওয়া গিয়েছে বলে দাবি মার্কিন কোস্ট গার্ডের। এমনকি ওই সাবমেরিনা থাকা সমস্ত যাত্রীরই মৃত্যু হয়েছে বলেও মনে করা হচ্ছে। আর এই খবর সামনে আসার পরেই একাধিক বিতর্ক। প্রশ্ন উঠছে পর্যটকদের সুরক্ষা নিয়েও। আর এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি করলেন Titanic" সিনেমার ডিরেক্টর James Cameron।
তাঁর কথায়, কোনও সুরক্ষা মানা হয়নি। শুধু তাই নয়, ক্যামেরনের মতে এই ঘটনা খুবই আতঙ্কের। তিনি ( Titanic Submersible) সংবাদমাধ্যমকে বলেন, 'টাইটানিক ও টাইটানের ডুবে যাওয়ার ক্ষেত্রে এত মিল আমাকে অবাক করছে। টাইটানিকের ক্ষেত্রে ক্যাপ্টেন বারবার সতর্ক করেছিলেন। তা সত্ত্বেও এক অন্ধকার রাতে হিমবাহে ধাক্কা লেগে ডুবে যায় সেই জাহাজ। আর এ ক্ষেত্রেও সতর্কবার্তা ছিল। অথচ সেই একই জায়গায়, একইভাবে ডুবে গেল টাইটান। এটা অত্যন্ত আশ্চর্যজনক।'
উল্লেখ্য, গত কয়েকদিন আগে যাত্রীদের নিয়ে আটলান্টিকের গভীরে ডুবে ( Titanic Submersible) থাকা টাইটানিক দেখাতে নিয়ে যায় টাইটান। ওশানগেট বলে একটি সংস্থা মূলত পর্যটকদের এই টাইটানিকের ধ্বংসস্তূপ দেখাতে নিয়ে যায়। সেই মতো সাইবমেরিনটি রবিবার রওনা দেয় বলে খবর। সাগরের গভীরেই সমস্ত যোগাযোগ ছিন্ন হয়ে যায় সাবমেরিনটির সঙ্গে।
এরপর থেকেই শুরু হয় খোঁজ। উদ্ধারকাজে নামে মার্কিন কোস্ট গার্ড! এমনকি রোবটকেও ( Titanic Submersible) নামানো হয় উদ্ধার কাজে। প্রায় ৯৬ ঘন্টা উদ্ধার কাজ শেষে অভিশপ্ত ওই সাবমেরিনে থাকা পাঁচ যাত্রীরই মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে মার্কিন কোস্ট গার্ড। শুধু তাই নয়, টাইটানিকের পাশেই নিখোঁজ 'টাইটান'কে দেখা গিয়েছে বলেও জানা গিয়েছে। যদিও দেহ উদ্ধারে এখনও সার্চ অপারেশন চলছে বাহিনীর। আর এর মধ্যেই "Titanic" সিনেমার ডিরেক্টর James Cameron এর এহেন মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications