Bangladesh: বাংলাদেশিদের মধ্যে বাড়ছে যৌন উত্তেজক 'মালে'র চাহিদা! অবাধে সীমান্তে চলছে চালান

Bangladesh: কারোর কাছে 'মাল' তো কেউ কেউ বলেন 'বোতাম'! এমনকি 'বিচি' বলেও কেউ কেনেন এই ওষুধ। বাংলাদেশের মাটিতে বিপুল চাহিদা এই ওষুধের। তা মেটাতে বর্ডার গার্ড বাংলাদেশের নজর এড়িয়েই চলছে এই ওষুধ অর্থাৎ ইয়াবার (Yaba Tablet) কারবার। মূলত সিলেটের জকিগঞ্জ সীমান্তে এই ইয়াবা কারবার চলছে বলে দাবি। আর এর পিছনে ভারত আছে বলে দাবি সে দেশের নিরাপত্তা আধিকারিকদের।

যদিও এই বিষয়ে কোনও প্রমাণ তাঁদের হাতে নেই বলেও দাবি। সে দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম 'জাগো নিউজ ২৪' বলে একটি সংবাদমাধ্যমের দাবি, সীমান্তে মাদক কারবারিরা 'মাল', 'বোতাম' এবং 'বিচি' এই তিন সাংকেতিক নামেই ডাকেন মাদক কারবারিরা। এই বিষয়ে সিলেটের জকিগঞ্জ সীমান্ত (Bangladesh Border) বিশেষ অনুসন্ধান চালানো হয়।

Bangladesh

আর তাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে বলে দাবি বাংলাদেশের ওই সংবাদমাধ্যমের। প্রতিবেদন অনুসারে, বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে সীমান্তে মাদক কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। মূলত তিনটি সাংকেতিক নামেই এই ইয়াবা (Yaba Tablet) বাংলাদেশে (Bangladesh) ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

প্রকাশ্যে ইয়াবার কারবার চললেও বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী এবং সীমান্তে মোতায়েন বর্ডার গার্ড বাংলাদেশকে রীতিমত বোকা বানানো হচ্ছে বলে দাবি। আর সেজন্যে বিভিন্ন ধরনের কৌশল নেওয়া হচ্ছে বলে অভিযোগ। ওই সংবাদমাধ্যমের দাবি, ভারত থেকেই নাকি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এই ইয়াবা ঢোকানো হচ্ছে। যদিও এই সংক্রান্ত কোনও প্রমাণ ওই সংবাদমাধ্যম দেয়নি।

ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মাদকবিরোধী অভিযান এখন অনেকটাই ধামাচাপা পড়ে গিয়েছে। সিলেটের জকিগঞ্জ সীমান্ত মাদক পাচারকারীদের কাছে নিরাপদ রুট হয়ে উঠেছে বলে দাবি। যদিও বেশ কয়েকদিন আগে বিজিবি বিশেষ অভিযান চালায়। আর তাতে বিপুল পরিমান ইয়াবা ওষুধ ধরা পড়ে।

কিন্তু ফের বদলে গিয়েছে ছবিটা। সীমান্ত পেরিয়ে এক প্রকার নেশার ওষুধ এই ইয়াবা ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে বলে দাবি। অসহায় ও হতদরিদ্র কিছু যুবককে 'সাপ্লাইয়ারে'র কাজে মাদক পাচারকারীরা ব্যবহার করছে বলে দাবি।

Bangladesh: কী এই ইয়াবা?

ইয়াবা এক প্রকার নিষিদ্ধ ওষুদ। নেশার কাজে ব্যবহার করা হয়। এমনকী যৌন উত্তেজক ট্যবলেট হিসাবেও বাংলাদেশে ব্যাপক চাহিদা আছে এই ওষুধের। আর তাই বর্তমান অবস্থার সুযোগ নিয়ে ক্রমশ ছড়িয়ে পড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+