চিকেনপক্সের মতো সংক্রামক ডেল্টা, ভারত-চিন-আমেরিকা-ফ্রান্সে বাড়াচ্ছে সংক্রমণ

চিকেনপক্সের মতো সংক্রামক ডেল্টা, ভারত-চিন- আমেরিকা-ফ্রান্সে বাড়াচ্ছে সংক্রমণ

করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে আগেই সারা বিশ্বকে সতর্ক করেছিল রাষ্ট্রসংঘ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা। ভারতে করোনার দ্বিতীয় ওয়েভের জন্য মূলত দায়ী ছিল করোনার ডেল্টা ভ্যারিয়ান্ট। এবার এই ডেল্টা নিয়ে আরও ভয়ঙ্কর তথ্য সামনে এল গবেষণায়। জানা গিয়েছে স্মল পক্সের থেকে কয়েকগুণ বেশি সংক্রামক করোনার এই ডেল্টা ভ্যারিয়েন্ট!

ভয়ঙ্কর চিকেনেপক্সের মতোই সংক্রমণ ক্ষমতা রয়েছে ডেল্টার!

ভয়ঙ্কর চিকেনেপক্সের মতোই সংক্রমণ ক্ষমতা রয়েছে ডেল্টার!

সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে মার্স, সার্স, ইবোলা, স্মলপক্স ও কমন ফ্লুর চেয়ে কয়েকগুণ বেশি সংক্রমণ ক্ষমতা রয়েছে করোনার৷ একটা সময় উপমহাদেশ জুড়ে ত্রাস সৃষ্টিকারী চিকেনপক্সের ভাইরাসের সঙ্গেই কেবলমাত্র তুলনা চলে ডেল্টার! অতি সংক্রামণ চিকেনপক্সের যে সংক্রমণ ক্ষমতা রয়েছে প্রায় সমতূল্য সংক্রমণ ক্ষমতা রয়েছে ডেল্টার৷

বিশ্বের সবচেয়ে সংক্রমণকারী করোনা স্ট্রেনগুলির একটি হল 'ডেল্টা' স্ট্রেন

বিশ্বের সবচেয়ে সংক্রমণকারী করোনা স্ট্রেনগুলির একটি হল 'ডেল্টা' স্ট্রেন

WHO প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, বিশ্বে সংক্রমিত দেশের দিক থেকে প্রথম স্থানে রশেছে করোনা ভাইরাসের আলফা স্ট্রেন৷ প্রায় ১৭০টি দেশে আলফা স্ট্রেনের খোঁজ মিলেছে৷ দ্বিতীয় স্থানে রয়েছে করোনার নতুন ত্রিপল মিউটেন্ট ডেল্টা স্ট্রেন, যেটি এখনও পর্যন্ত ১৩৫ দেশের মানুষকে সংক্রমিত করেছে৷ তৃতীয় স্থানে রয়েছে করোনার বিটা স্ট্রেন, যেটির খোঁজ মিলেছে ১১৭টি দেশের সংক্রমিত মানুষের শরীরে৷ করোনা সংক্রমনের তালিকায় চর নম্বরে রয়েছে গামা স্ট্রেন, যেটি পাওয়া গিয়েছে বিশ্বের ৭১টি দেশে।

কী এই ডেল্টা স্ট্রেন?

কী এই ডেল্টা স্ট্রেন?

গত বছর মহারাস্ট্রে প্রথম খোঁজ পাওয়া B.1.617 এবং এর দুটি থ্রিপট মিউটেন্ট ভ্যারিয়ান্ট, B.1.627.1 এবং B.1.617.2 (ডেল্টা) ছাড়াও, B.1.1.7 আল্ফা, B.1.351 বিটা, P.1 গামা, B.1.427 এপসিলন এবং B.1.429 এর মতো করোনা স্ট্রেনগুলি বিভিন্ন দেশে ছড়িয়েছে।

দিল্লিতে জিনোম টেস্টের ৮০ শতাংশই ডেল্টা!

দিল্লিতে জিনোম টেস্টের ৮০ শতাংশই ডেল্টা!

সম্প্রতি দিল্লিতে মোট করোনা সংক্রমিতদের শরীর থেকে লালরস নিয়ে জিনোম সিকুয়েন্সের জন্য পাঠানো হয়েছিল৷ সেখানে চমকপ্রদ তথ্য উঠে এসেছে৷ দিল্লি সরকারের পরীক্ষা করা রোগীদের অন্তত ৮০ শতাংশই করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে রয়েছে বলে জানা গিয়েছে৷

ভারত-US-চায়না তে সংক্রমণ বৃদ্ধি!

ভারত-US-চায়না তে সংক্রমণ বৃদ্ধি!

মে মাসের মাঝামাঝি থেকেই দেশে করোনা সংক্রমণ নিম্নমুখী ছিল৷ এক সময় তা ২৮ হাজারে নেমে এসেছিল৷ শেষ কয়েকদিনে তা বেড়ে আবার ৪৫ হাজার স্পর্শ করেছে৷ একইভাবে আমেরিকায় দৈনিক করোনা সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষে। শেষ কয়েকমাসের মধ্যে এবারই সবচেয়ে বেশি করোনা সংক্রমণ দেখছে চিনও। তারা জানিয়েছে ডেল্টার সংক্রমণের কারণেই এমনটা হয়েছে৷

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+