দিল্লি থেকে দোহাগামী বিমানে গোলযোগ, বিমান নামানো হল করাচিতে
ভারত থেকে কাতারের উদ্দেশে রওনা দেওয়া যাত্রীবাহী বিমানে গোলযোগের কারণে তা পাকিস্তানের করাচিতে ঘুরিয়ে নিয়ে যাওয়া হল। সোমবার ভোরে কাতার এয়ারওয়েজের এয়ারবাস এ৩৫০ বিমানটি ভারতের দিল্লি থেকে কাতারের দোহায় উড়ে যাওয়ার কথা ছিল। নির্দিষ্ট সময়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে রওনা দেয় বিমান।

এরপরই ঘটে দুর্যোগ। জানা গিয়েছে তিন ঘন্টার মধ্যে তা দোহায় পৌঁছে যাওয়ার কথা ছিল। তবে বিমান যখন মাঝ আকাশে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের উপর দিয়ে উড়ে যাচ্ছে, সেই সময় বিমানে ধোঁয়া লক্ষ্য করা যায়। সঙ্গে সঙ্গে সেটিকে ঘুরিয়ে করাচিতে নিয়ে যাওয়া হয়।
করাচিতে বিমানটি সফলভাবে অবতরণ করে। গোলযোগের ঘটনা লক্ষ্য করার পর ভোর সাড়ে পাঁচটা নাগাদ করাচি বিমানবন্দরে নামে দোহাগামী বিমানটি। কাতার এয়ারওয়েজের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে সেই সময় কী ঘটেছিল তা জানানো হয়েছে। একইসঙ্গে যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। বিমানের সকল যাত্রীই সুস্থ রয়েছেন। সেদিনই অন্য একটি বিমানে যাত্রীদের দোহায় উড়িয়ে নিয়ে যাওয়া হয়।












Click it and Unblock the Notifications