বিশ্বে মৃত্যুমিছিল চলছে, করোনায় প্রাণ কাড়ল ৬৪ হাজার! আক্রান্ত বেড়ে পৌনে ১২ লক্ষ
বিশ্বে মৃত্যু মিছিল চলছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রাণ কেড়ে নিচ্ছে বিশ্বের দুই শতাধিক দেশে। তার মধ্যে শুধু ইউরোপে মৃত্যু হয়েছে ৪০ হাজারেরও বেশি মানুষের।
বিশ্বে মৃত্যু মিছিল চলছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রাণ কেড়ে নিচ্ছে বিশ্বের দুই শতাধিক দেশে। তার মধ্যে শুধু ইউরোপে মৃত্যু হয়েছে ৪০ হাজারেরও বেশি মানুষের। শনিবার সারা বিশ্বে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেল। এই বিশ্ব-মহামারীর জেরে মৃতের সংখ্যা ছাড়াল ৬৪ হাজার। আক্রান্তের সংখ্যাও এদিন বেড়ে হয়েছে পৌনে ১২ লক্ষ।

করোনা ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা এদিন ছাড়িয়ে গেল ৬৪ হাজার। শনিবার এক লাফে মৃত্যের সংখ্যা বেড়েছে ৫ হাজারেরও বেশি। ইউরোপ ও আমেরিকায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে লাফিয়ে লাফিয়ে। বিশ্বজুড়ে মারণ করোনার জেরে মৃত্যু-মিছিল চলছে ইতালি, স্পেন, আমেরিকা, জার্মানি ও ফ্রান্স ও ব্রিটেনে।
করোনায় আক্রান্তের সংখ্যা পৌনে ১২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে এই সংখ্যাটা ১১ লক্ষ ৮১ হাজার। এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি আমেরিকায়। শুধু আমেরিকাতেই আক্রান্ত ছাড়িয়েছে ৩ লক্ষ। স্পেন ছাপিয়ে গিয়েছে ইতালিকে। স্পেনে ১ লক্ষ ২৪ হাজার ৭৩৬ আর ইতালিতে ১ লক্ষ ২৪ হাজার ৬৩২।
সারা বিশ্বে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৪ হাজারেরও বেশি মানুষের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। ইতালিতে মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১৫ হাজার। এরপর স্পেনে মৃতের সংখ্যাও ১১ হাজার ৭৪৪। আমেরিকায় মৃতের সংখ্যা ৮ হাজার এবং ফ্রান্সে সাড়ে সাত হাজারেরও বেশি।












Click it and Unblock the Notifications