অপহরণের পর নৃশংস অত্যাচারের শিকার আফগান রাষ্ট্রদূতের মেয়ে, কাঠগড়ায় পাকিস্তান

দিন যত গড়াচ্ছে ততই ক্রমে অবস্থা আরও খারাপ হচ্ছে আফগানিস্তানের। এদিকে তালিবানি আগ্রাসনের মাঝেই ইতিমধ্যে সেদেশের প্রায় সমস্ত দূতাবাসই ফাঁকা করে আধিকারিকদের দেশে ফিরিয়েছে ভারত। অন্যদিকে এবার পাকিস্তানে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত নাজবুল আলিখুলের মেয়েকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ তুলল কাবুল। তবে কারা এই কাজের সঙ্গে যুক্ত সেই বিষয়ে এখনও পরিষ্কার কোনও ধারণা পাওয়া যায়নি।

আসল ঘটনার সূত্রপাত কোথায়?

আসল ঘটনার সূত্রপাত কোথায়?

আর এই খবর সামনে আসতেই প্রবল আলোড়ন ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে পাকিস্তান-আফগানিস্তানের সম্পর্কে তীব্র টানাপোড়েন তৈরি হয়েছে। সূত্রের খবর, গত ১৬ মে নাজবুল আলিখুলের মেয়ে সিলসিলা আলিখিলকে অপহরণ করা হয় বলে অভিযোগ। শুধু অপহরণ নয় আফগান রাষ্ট্রদূতের মেয়ের উপর বিস্তর শারীরিক নির্যাতনও চালানো হয়েছে বলে অভিযোগ শোনা যাচ্ছে।

নৃশংসভাবে অত্যাচার চালানোর অভিযোগ

নৃশংসভাবে অত্যাচার চালানোর অভিযোগ

বেশ কয়েক ঘণ্টা আটকে রেখে তাঁর উপ নৃশংসভাবে অত্যাচার চালানো হয় বলেও শোনা যাচ্ছে। বর্তমানে অপহরণকারীদের হেফাজত থেকে রেহাই পাওয়ার পর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। এদিকে এই ঘটনার কড়া নিন্দা করেছে আফগান প্রশাসন। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তিরও দাবি করা হয়েছে কাবুলের তরফে।

কড়া বিবৃতি জারি আফগান বিদেশ মন্ত্রকের তরফে

কড়া বিবৃতি জারি আফগান বিদেশ মন্ত্রকের তরফে

ইতিমধ্যে কড়া বিবৃতিও জারি করা হয়েছে আফগানিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে। একইসঙ্গে আন্তর্জাতিক চুক্তি এবং সনদ মেনে পাকিস্তানে থাকা আফগান প্রতিনিধিদের সুরক্ষার ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করা হয় কাবুলের তরফে। এমনকী সেই ক্ষেত্রে যাতে কোনোরকম আপোষের রাস্তায় না হাঁটে ইসলামাবাদ তা নিশ্চিত করতে ইমরান খান সরকারকে কড়া বার্তাও দিয়েছে কাবুল।

আন্তর্জাতিক আইন মেনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আন্তর্জাতিক আইন মেনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

বিদেশ মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, 'এই নিকৃষ্ট কাজের তীব্র সমালোচনা করছি আমরা। বর্তমানে পাকিস্তানে নিযুক্ত সমস্ত কূটনীতিবিদ, তাঁদের পরিবার এবং আফগান রাজনৈতিক এবং কনসুলার মিশনের কর্মীদের সুরক্ষা দিতে হবে পাকিস্তানকেই।' এই বিষয়ে কোনও আপোষ চলবে না। আগামীতে পরিস্থিতি হাতের বাইরে গেলে আন্তর্জাতিক আইন মেনে পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে তালিবান আক্রান্ত আফগানিস্তানের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+