খুব শীঘ্রই কিউবা ধসে পড়বে, ভেনেজুয়েলার তেল সরবরাহ বন্ধে মার্কিন পদক্ষেপের মাঝে ট্রাম্পের মন্তব্য
ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল ও আর্থিক সহায়তা বন্ধের পদক্ষেপ জোরদারের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান শীর্ষনেতা বহুদিন ধরেই হাভানার কমিউনিস্ট নেতৃত্বকে চাপের মুখে ফেলতে ভেনেজুয়েলার সম্পদ সরবরাহ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে আসছেন।
মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "খুব শশীঘ্রই কিউবা ধসের মুখে পড়বে। তারা অর্থ পেয়েছে ভেনেজুয়েলা থেকে, তেল পেয়েছে ভেনেজুয়েলা থেকে এখন আর সেগুলো পাচ্ছে না।"

ট্রাম্প আরও দাবি করেন, অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগেজ ক্ষমতা নেওয়ার পর ভেনেজুয়েলা কার্যত যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে চলছে। তাঁর ভাষায়, ওয়াশিংটন ভেনেজুয়েলার প্রশাসনিক কাঠামো চালাবে যাতে দেশটি পুনর্গঠনের পথে এগোতে পারে।
এদিকে জাতিসংঘের মানবাধিকার দপ্তর অভিযোগ তুলেছে.মাদুরোকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র যে বিশেষ অভিযান চালিয়েছে, তা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
মানবাধিকার বিশেষজ্ঞদের অভিযোগ, ভেনেজুয়েলার তেলকে কেন্দ্র করে ট্রাম্পের বক্তব্য সাম্রাজ্যবাদী ভাবনার প্রতিধ্বনি তৈরি করছে ও মাদুরোকে আটক করার ঘটনাকে 'মাদকবিরোধী আইনশৃঙ্খলা অভিযান' হিসেবে দেখানোর প্রচেষ্টাকে সন্দেহজনক করে তুলছে।
এর আগে চলতি মাসের শুরুতে কিউবার প্রেসিডেন্ট বলেন, হাভানা নিয়ে ওয়াশিংটনের কোনও নৈতিক কর্তৃত্ব নেই। ট্রাম্প তখন মন্তব্য করেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবাকে একটি নতুন চুক্তিতে আসা উচিত, যা কিউবা সরাসরি প্রত্যাখ্যান করে।












Click it and Unblock the Notifications