উহানের ল্যাব থেকেই ছড়িয়েছে কোভিড! নিশ্চিত করলেন মার্কিন গোয়েন্দা সংস্থা FBI-এর প্রধান
কোভিড ছড়িয়ে পড়ার শুরু থেকেই সন্দেহটা ছিল চিনের দিকেই। চিনের উহান ল্যাব থেকে কোভিড ছড়িয়ে পড়েছে এটা নিশ্চিত, দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
কোভিড মহামারীর উদ্ভব হয়েছিল চিনের উহানের ল্যাব থেকেই। বুধবার এমনটাই দাবি করেছেন, আমেরিকার গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রধান ক্রিস্টোফার ওয়ে। বিষয়টি নিয়ে তারা নিশ্চিত বলেও জানিয়েছেন এফবিআই প্রধান।

এফবিআই-এর দাবি
এফবিআই প্রধান ক্রিস্টোফার ওয়ে বুধবার নিশ্চিত করেছেন কোভিড মহামারী চিনের উহানের ল্যাব থেকেই উদ্ভুত।য এব্যাপারে টুইটও করেছে এফবিআই। এছাড়াও ওয়াল স্ট্রিট জার্নালে করা রিপোর্টে বলা হয়েছে, দুর্ঘটনাজনিত কারণে চিনের পরীক্ষাগার থেকে লিক করে করোনা ভাইরাস মহামারীর আকার নেয়। বর্তমানে আমেরিকার এনার্জি ডিপার্টমেন্ট এফবিআই-এর সঙ্গে যুক্ত হয়ে বলছে ভাইরাসটি চিনের পরীক্ষাগার থেকে কোনও এক দুর্ঘটনার মাধ্যমে ছড়িয়ে পড়ে।

গত বেশ কিছুদিন ধরেই দাবি করে আসছে এফবিআই
এখানে উল্লেখ করা যেতে পারে, এফবিআই গত বেশ কিছু দিন ধরেই দাবি করে আসছে, মহামারীর উৎস উহানের ল্যাব। তবে চিনের সরকার এই ধারণাকে ভুল প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে আসছে বলেও মন্তব্য করেছে এফবিআই। এব্যাপারে তারা ঘনিষ্ঠ সহযোগীদের নিয়ে কাজ করে চলেছেন বলেও জানিয়েছেন এফবিআই প্রধান।
আমেরিকার সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সেখানকার আইনপ্রণেতারা, বিশেষ করে নিনেটের রিপাবলিকানরা মহামারীর উৎস সম্পর্কে তাদের নিজেস্ব তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং আরও তথ্যের জন্য বাইডেন প্রশাসন এবং দেশের গোয়েন্দা সংস্থাগুলিকে চাপ দিচ্ছেন।

দাবির পিছনে যে কারণ
আমেরিকার এনার্জি ডিপার্টমেন্ট যে দাবি করেছে, তার পিছনে বৈজ্ঞানিক দক্ষতা থাকার দাবি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণাগারগুলিতে গবেষণাতেই এর প্রমাণ পাওয়ার ইঙ্গিত করা হয়েছে। এর ছাড়াও গুপ্তচর সংস্থাগুলির তথ্যও যুক্ত করা হয়েছে।
আমেরিকার ২০২১-এর গোয়েন্দা তথ্য অনুসারে নভেল করোনাভাইরাস ২০১৯-এর নভেম্বরের আগেই চিনে ছড়িয়ে পড়ে। এই মহামারীর উৎস নিয়ে আমেরিকার শিক্ষাবিদ, গোয়েন্দা বিশেষজ্ঞ এবং আইন প্রণেতাদের মধ্যে জোরাল বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

জবাব দেয়নি চিন
তবে চিন সরকার প্রথম থেকেই বলে আসছে কোভিড ১৯, তাদের কোনও ল্যাব থেকে বের হয়নি। তবে সাম্প্রতিক সময়ে তাদের শুরু থেকে চলে আসা দৃষ্টিভঙ্গীতে কোনও পরিবর্তন করেছে কিনা তা অবশ্য জানা যায়নি। তারা আমেরিকার সাম্প্রতিক মন্তব্য নিয়েও কোনও জবাব এখনও দেয়নি। তবে উল্লেখ করা প্রয়োজন, চিনের উহানে অনেকগুলি পরীক্ষাগার রয়েছে। যেগুলি রয়েছে চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের অধীনে। সেখানে ভ্যাকসিন তৈরি কাজ ছাড়াও ভাইরাস নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কাজ চলে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications