কোভিড: করোনাভাইরাসে শনাক্ত মানুষের সংখ্যা ৮ লাখ ছাড়ালো বাংলাদেশে

গত বছরের ৮ই মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর মোট শনাক্তের সংখ্যা আট লাখ ছাড়াতে সময় লাগলো সাড়ে চারশো দিন। এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে সাড়ে বারো হাজারের বেশি।

মাস্ক পরলে ভাইরাসের সংক্রমণ কমানো সম্ভব, বলছেন বিজ্ঞানীরা।
Getty Images
মাস্ক পরলে ভাইরাসের সংক্রমণ কমানো সম্ভব, বলছেন বিজ্ঞানীরা।

বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৭শ ১০ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা আট লাখ ছাড়ালো।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৬১৯ জনে।

কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়।

এই সময়ে প্রায় ১৮ হাজার ৮৬২টি নমুনা পরীক্ষা করে আক্রান্তের এই সংখ্যা পাওয়া যায়।

২০২০ সালের ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর পর এ বছরের মার্চ মাসে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দ্বিতীয় দফায় বাড়তে শুরু করে।

এপ্রিল মাসে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার প্রায় ২৪ শতাংশে পৌঁছায়।

সেই পটভূমিতে সরকার এপ্রিলের পাঁচ তারিখ থেকে লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়।

এরপর গত কয়েকদিন ধরে সংক্রমণের হার কমতে শুরু করে।

এখন স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে, নমুনা পরীক্ষার বিপরীতে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯.৪১ শতাংশ। আর এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৪৬ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুহার দাঁড়িয়েছে ১.৫৮ শতাংশে। আর ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার হার শতকরা ৯২.৪৮ শতাংশ।

এই মুহূর্তে দেশের ৫০৩টা পরীক্ষাগারে করোনাভাইরাস নমুনা পরীক্ষা করা হচ্ছে।

বিবিসি বাংলার আরো খবর:

আপনার সন্তান এলএসডিতে আসক্ত কি না, কীভাবে বুঝবেন ?

কক্সবাজারের ঘোড়ার মৃত্যু নিয়ে আইনি নোটিশ পরিবেশ সংগঠনগুলোর

ইসরায়েলে নেতানিয়াহুর শাসনের অবসান ঘটতে পারে আর দুদিনের মধ্যে

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+