করোনার ভ্যাকসিন নিয়ে জোরদার টক্কর মার্কিন, জার্মানি, চিনের মধ্যে! হু জানিয়ে দিল কোন তথ্য
এই মুহূর্তে বিশ্বজুড়ে করোনার হাত থেকে বাঁচতে পরিত্রাহি আর্তনাদ। গোটা বিশ্বকে রক্ষা করতে পারে একমাত্র ভ্যাকসিন। ইতালি এই ভ্যাকসিন আবিষ্কারের দাবি করলেও, তা নিয়ে জোরালে সওয়াল আসছে না। এদিকে, হু- এর দাবি ভ্যাকসিন নিয়ে জোরদার তৎপরতায় চলছে গবেষণার কাজ।

৮ টি ভ্যাকসিনের কাজ শুরু
বিশ্বস্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে , বিশ্বের মোট ৮ টি ভ্যাকসিনের আপাতত ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে। এছাড়াও আরও ১১০ টি ভ্যাকসিন গবেষণার মধ্যে রয়েছে। ফলে খুব শিগগিরই সম্ভবত আশার আলো দেখতে পারে বিশ্ব।

কোন কোন দেশ টক্করে রয়েছে?
চিনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে রয়েছে। বিশ্বে এই তিনটি দেশই করোনার জোরালো ভ্যাকসিন আবিষ্কারের জন্য এগিয়ে রয়েছে। এমনই দাবি চিনের সংবাদপত্র,'সাউথ চায়না মর্নিং পোস্ট' এর।

চিন-আমেরিকার কোন দাবি
তবে চিনের দাবি করোনাকে রুখতে জোরালো ভ্যাকসিন ২০২১ সালের মার্চ নাগাদ আসতে পারে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই বছরের শেষের দিকে আসতে পারে করোনা ধ্বংসের ভ্যাকসিন।

অক্সফোর্ডের ভ্যাকসিন বার্তা
ছোট আকারের বাঁদরের দেহে অক্সফোর্ডের ভ্যাকসিন কার্যকরী হয়েছে। যা নিঃসন্দেহে বিশ্বের সাম্প্রতিক পরিস্থিতিতে বড় খবর। এরপরবর্তী পর্যায়ে মানুষের দেহে এই ভ্যাকসিন কীভাবে কাজ করে , সেদিকে তাকিয়ে গবেষকরা।












Click it and Unblock the Notifications