করোনা থাবায় মৃত্যু মিছিল জারি, স্পেনকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র
মৃত্যু মিছিল কোনো ভাবেই থামছে না আমেরিকায়। ভয়ঙ্কর করোনা ভাইরাসে প্রবল ভাবে বিধ্বস্ত মার্কিন মুলুক। পরপর টানা দুদিন আমেরিকায় প্রায় ২০০০ ছুঁল মৃতের সংখ্যা। এর জেরে স্পেনকে ছাপিয়ে করোনা থাবায় মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আমেরিকা। সেদেশের যা পরিস্থিতি, তাতে আর কয়েকদিনে ইতালিকেও ছাপিয়ে যেতে পারে ট্রাম্পের দেশ।

এখনও পর্যন্ত কত জন মারা গিয়েছেন আমেরিকায়?
গত ২৪ ঘণ্টায় করোনায় ১৯৩৯ জন আক্রান্তের মৃত্যু হয়েছে আমেরিকায়। এর জেরে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ হাজার ৭৯৫-তে দাঁড়াল সেদেশে। এছাড়া সেদেশে। স্পেনকে ছাপিয়ে করোনা থাবায় মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আমেরিকা। স্পেনে সংখ্যাটা ১৪,৫৫৫ জন। অন্যদিকে ইতালিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭,৬৬৯।

সবচেয়ে বাজে অবস্থা নিউইয়র্কের
আমেরিকার মধ্যে করোনা থাবায় সবচেয়ে বাজে অবস্থা নিউইয়র্কের। শুধুমাত্র সেখানেই সংক্রমণে মৃত্যু হয়েছে ৬০০০ মানুষের। আক্রান্ত ১ লক্ষ ৩৮ হাজারের কাছাকাছি। নিউ জার্সিতে সংক্রমণে মৃত্যু হয়েছে ১৫০০ জনের।

করোনা থাবায় কতজন আক্রান্ত মার্কিন মুলুকে?
এছাড়া সেদেশে ৪,৩৫,১২৮ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত করা গিয়েছে, যার মধ্যে ২২,৮৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। করেনা আক্রান্তের নিরিখে এখন বিশ্বে শীর্ষে রয়েছে আমেরিকা। এমন কী আমেরিকার ধারের কাছেও কেউ নেই। এই পরিস্থিতিতে ভারতের কাছ থেকে ম্যালেরিয়ার ওষুধ পাওয়াতে ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে
এদিকে করোনার প্রকোপে আমেরিকা বাদে বাকি বিশ্বও জর্জরিত। ইতিমধ্যেই বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১৫ লক্ষের গণ্ডি। আমেরিকা ছাড়াও জার্মানি, ফঅরান্স, ইতালি ও স্পেনে আক্রান্ত লক্ষাধিক। এছাড়া আশঙ্কার খবর যে, চিনে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ জনের শরীরে করোনার চিহ্ন পাওয়া গিয়েছে।












Click it and Unblock the Notifications