আগেই সুপ্ত অবস্থায় ছিল, অনুকূল পরিবেশ পেতেই মহামারির রূপ নিয়েছে করোনা ভাইরাস, দাবি গবেষকদের
আগেই সুপ্ত অবস্থায় ছিল, অনুকূল পরিবেশ পেতেই মহামারির রূপ নিয়েছে করোনা ভাইরাস, দাবি গবেষকদের
বিশ্বে প্রাদুর্ভাবের অনেক আগেই সুপ্ত অবস্থায় থাকতে পারে এই নোভেল করোনা ভাইরাস, এমনটাই দাবি করেছেন হু–এর রাশিয়ার প্রতিনিধি মেলিতা ভুজনোভিক। সম্প্রতি বিশ্বজুড়ে মারণ রোগ করোনা ভাইরাস মহামারির আকার নিয়েছে।

চলছে হু–এর গবেষণা
ভুজনোভিক সম্প্রতি এক সাক্ষাতকারে বলেছেন, ‘হু-এর পক্ষ থেকে এক বিশাল দল গড়া হয়েছে যাঁরা চিনের বৈজ্ঞানিকদের সঙ্গে একত্রে ভাইরাসের উৎস খোঁজার চেষ্টা করছে।' তিনি বলেন, ‘এই ভাইরাস প্রাণীর মধ্যে ছিল এবং কোনও একটা সময় তা মানুষের মধ্যে সংক্রমিত হয়। তবে কখন ও কীভাবে তা বলা কঠিন। এটা নিয়ে তদন্ত চলছে। নষ্ট হওয়া জলের মধ্যেও ভাইরাস পাওয়া যায়। কিন্তু এখনই কোনও কিছু নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।' ভুজনোভিক বলেন, ‘বিজ্ঞানীরা নমুনা সংগ্রহ করে তা নিয়ে গবেষণা চালাচ্ছে এবং কোনও বিপ্লবী ফলাফল পাওয়া গেলে হু তা তৎক্ষণাত ঘোষণা করবে।'

সুপ্ত অবস্থায় ছিল করোনার ভাইরস
ভুজনোভিকের বিবৃতির সঙ্গে মিল খুঁজে পাওয়া গিয়েছে অক্সফোর্ডের এভিডেন্স-বেসড মেডিসিনের শীর্ষ সহযোগী শিক্ষক ও নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টম জেফরসনের বক্তব্যেও। তিনি জানিয়েছেন, করোনা ভাইরাস বিশ্বজুড়েই ছিল এবং তা তখনই ছড়িয়ে পড়ে যখন অনুকূল পরিবেশের সৃষ্টি হয়, যেমন চিনের উহান শহরে গত ডিসেম্বর থেকে এচা শুরু হয়ে এখন বিশ্ব মহামারির রূপ নিয়েছে। তিনি বলেন, ‘আমার মনে হয় ভাইরাস এখানেই ছিল, মানে সর্বত্র। আমরা পরিবেশগত অবস্থার দ্বারা সক্রিয় হওয়া একটি সুপ্ত ভাইরাস দেখতে পাচ্ছি।'

গত বছরের মার্চ মাসে নোংরা জলে করোনার জীবাণু মেলে
স্পেনের জীবাণুবিদ বার্সেলোনার খারাপ জলে এই নোভেল করোনা ভাইরাসের নমুনা খুঁজে পেয়েছে। যা ২০১৯ সালের মার্চ মাসে সংগ্রহ করা হয়েছিল, এই ঠিক ন'মাস পর চিনের উহান শহর থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে।

নর্দমার জলে করোনার জীবাণু
ইতালির জাতীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২০১৯ সালের ১৮ ডিসেম্বর মিলান ও তুরিন থেকে সংগ্রহ করা নর্দমার জলেও করোনা ভাইরাসের জীবাণু লক্ষ্য করা গিয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications