পাকিস্তানে করোনা মোকাবিলায় পাক অধিকৃত কাশ্মীরকে তুচ্ছ-তাচ্ছিল্য! সংকটে পিওকে

অভিযোগ আগেই ছিল যে পাকিস্তানে ধর্ম দেখেছে রেশন দেওয়ার কাজ চলছে । করোনা সংকটে যখন গোটা মানবজাতি আক্রান্ত তখন ইমরান খানের দেশে এমন পন্থা দেখা গিয়েছে। এবার যে কাশ্মীরের জন্য পাকিস্তান সন্ত্রাসের আশ্রয় নিয়েছিল, সেই কাশ্মীরের বাকি অংশ অর্থাৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে কার্যত 'অনাথ' করে রেখে পাকিস্তান জুড়ে করোনা মোকাবিলা করছেন ইমরান প্রশাসন। সেদেশের পরিস্থিতি দেখে নেওয়া যাক একনজরে।

 পাকিস্তান অধিকৃত কাশ্মীরের করুণ পরিস্থিতি

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের করুণ পরিস্থিতি

পাকিস্তানের একাধিক সংবাদপত্রের খবর অনুযায়ী পাক অধিকৃত কাশ্মীরকে ছেড়েই পাকিস্তান করোনা রোধে উদ্যোগ নিয়েছে। পিওকে-তে ওষুধের সংকট থেকে শুরু করে একাধিক সমস্যা দেখা দিচ্ছে করোনার জেরে। এমনকি সেখানে অত্য়াবশ্যকীয় পণ্য পর্যন্ত পৌঁঠে দিচ্ছে না ইমরান সরকার।

 চিনের মদতে ইমরানের দেশ করোনা মোকাবিলায়

চিনের মদতে ইমরানের দেশ করোনা মোকাবিলায়

যে চিনে করোনার প্রাদুর্ভাব প্রথম দেখা দেয়, সেই চিন থেকে ভেন্টিলেটর আর ওষুধ নিচ্ছে পাকিস্তান। করোনা মোকাবিলায় চিনের সাহায্য পেতেই পাক অধিকৃত কাশ্মীরকে ভুলে গিয়েছে ইমরান সরকার। এমনই দাবি বিভিন্ন মহলের।

 করোনায় অসুস্থ হলে কাশ্মীর সংলগ্ন এলাকায় রোগীকে ফেলা হচ্ছে!

করোনায় অসুস্থ হলে কাশ্মীর সংলগ্ন এলাকায় রোগীকে ফেলা হচ্ছে!


আরও একটি রিপোর্ট বলছে, পাকিস্তানে যেখানে করোনা রোগীর সন্ধান মিলছে, তাঁদের অনেককেই ভারতের কাশ্মীর সংলগ্ন সীমান্ত এলাকায় ফেলে দিচ্ছে পাকিস্তানি সেনা। নির্মমতার একশেষ পাকিস্তান, পাক অধিকৃত কাশ্মীর জুড়ে এমনই তাণ্ডব চালাচ্ছে।

পাকিস্তানের কাশ্মীরে চড়ছে ক্ষোভ!

পাকিস্তানের কাশ্মীরে চড়ছে ক্ষোভ!

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে সাহায্য পৌঁছচ্ছে না। তা নিয়ে ক্রমাগত পিওকেতে ক্ষোভ চড়ছে। সেদেশের একাধিক নেতা তথা পিওকে-র স্থানীয় নেতারাই এই সমস্যার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন।

ত্রাণ সামগ্রী বিক্রি করা হচ্ছে

ত্রাণ সামগ্রী বিক্রি করা হচ্ছে

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের দাবি, যে সমস্ত পণ্য় ত্রাণের জন্য আসছে তা স্থানীয় বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। সরকার সবজেনেও চুপ। আর বাসিন্দাদের বলা হচ্ছে যে ওই চড়া দামেই সামগ্রী বাজার থেকে কিনতে হবে। এর জেরে ক্ষোভ বাড়ছে ইমরান প্রশাসনের ওপর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+