বাংলাদেশে ক্রমেই ভয়াবহ চেহারা নিচ্ছে করোনার প্রকোপ, আক্রান্তের সংখ্যা ছাড়াল দেড় লক্ষের গণ্ডি
বাংলাদেশে ক্রমেই ভয়াবহ চেহারা নিচ্ছে করোনার প্রকোপ, আক্রান্তের সংখ্যা ছাড়াল দেড় লক্ষের গণ্ডি
বাংলাদেশে হুড়মুড়িয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ৪,০১৯ জন আক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার বাংলাদেশে সর্বমোট করোনা রোগীর সংখ্যা দেড় লক্ষের গণ্ডি পার করল। সরকারি আধিকারিকদের মতে, ৮ই মার্চের পরে এই বৃহস্পতিবারই সর্বাধিক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশে।

বাংলাদেশ স্বাস্থ্যমন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক নাসিমা সুলতানা জানিয়েছেন, গোটা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪,০১৯ জন ও মারা গেছেন ৩৮ জন। সংবাদমাধ্যমে তিনি আরও জানান, "বাংলাদেশে সর্বমোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ১,৫৩,২৭৭ জন এবং মারা গেছেন ১,৯২৬ জন।" পাশাপাশি সরকারি তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪,৩৩৪ জন। যার জেরে বর্তমানে দেশে মোট সেরে ওঠা মানুষের সংখ্যা হল ৬৬,৪৪২ জন।
স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকদের মতে, এখনও পর্যন্ত দেশের ল্যাবরেটরিতে ১৮,৩৬২ টি নমুনার পরীক্ষা হয়েছে। ইতিপূর্বে একদিনে সর্বাধিক ৪,০১৪ জন আক্রান্ত হয়েছিল ২৯শে জুন এবং ৩০শে জুন মারা যান ৬৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৪ হাজার মানুষ। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারের পক্ষ থেকে একাধিক নিয়মের কড়াকড়ি রয়েছে। তার মধ্যেই বাংলাদেশে ৮ লক্ষের বেশি মানুষের পরীক্ষা করায় কিছুটা হলেও স্বস্তিতে জনসাধারণ।












Click it and Unblock the Notifications