করোনা মোকাবিলায় চিনের সাহায্য নিয়েই পাকিস্তান 'নিঃস্ব' হতে চলেছে অজান্তে! নয়া রিপোর্ট কী বলছে

প্রবল সংকটে পাকিস্তান। করোনা মোকাবিলায় পাকিস্তান আপাতত বিপুল সমস্যায়। একদিকে আর্থিক সংকট অন্যদিকে স্বাস্থ্য সমস্য, সবমিলিয়ে ইসলামাবাদের আকাশে অশনি সংকেত। এমন পরিস্থিতিতে তারা করোনা মোকাবিলায় ইমরান সরকার সাহায্য নিচ্ছে চিনের। তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মের খবর বলছে চিনের সাহায্য নিতেই নিঃস্ব হওয়ার পথে পাকিস্তান।

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চিনের প্রবেশ!

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চিনের প্রবেশ!

করোনা মোকাবিলায় চিনের সঙ্গে যোগাযোগ বিশ্বের সমস্ত দেশ প্রায় বন্ধ করে দিয়েছে। কারণ চিন থেকেই এই রোগের প্রাদুর্ভাবের কথা জানা গিয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের পথ ধরে চিনের মানুষ পাকিস্তানে প্রবেশ করছেন। আর এর থেকেই পাকিস্তানে সংকট আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

কেন পিওকে-তে চিন-পাকিস্তান রাস্তা খোলা!

কেন পিওকে-তে চিন-পাকিস্তান রাস্তা খোলা!

পাকিস্তানের সঙ্গে চিনের সিপিইসি বা 'চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর' এর চুক্তি আগেই হয়েছিল। সেই অনুযায়ী পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পথ দিয়ে চিনে যাওয়ার রাস্তা খোলার বিষয়ে উদ্যোগ নেয় ইসলামাবাদ। আর সেই রাস্তা নির্মাণের জন্য পিওকে-র পথ খুলে দিতে পাকিস্তানকে আবেদন জানায চিন। যাতে সাড়া দিয়েছে ইসলামাবাদ। ফলে চিনের সংলগ্ন পিওকে-র অংশে এখন চিনের অবাধ প্রবেশ দেখা যাচ্ছে।

 পাক অধিকৃত কাশ্মীরে চিনা ইঞ্জিনিয়াররা

পাক অধিকৃত কাশ্মীরে চিনা ইঞ্জিনিয়াররা

জানা গিয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চিন এই রাস্তা নির্মাণের জন্য তাদের ইঞ্জিনিয়ারদের পাঠাচ্ছে। পিওকে তে প্রবেশ করছেন চিনা নির্মাণকারীরাও। ফলে আতঙ্ক বাড়ছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। ঐর বিশেষজ্ঞদের দাবি, এই রাস্তা খুলে দিয়েই পাকিস্তান নিজের অজান্তে বিযাপক বিপদ ডেকে আনছে।

পাকিস্তানকে নিঃস্ব করার পথে চিন!

পাকিস্তানকে নিঃস্ব করার পথে চিন!

বিশেষজ্ঞদের দাবি, সংকটকালে সাহায্যের নামে চিন পাকিস্তানের দিকে হাত বাড়াতেই সমস্যা আরও বাড়ছে ইসলামাবাদের। অনেকেই মনে করছেন যেভাবে চিনের ওপর পাকিস্তানের নির্ভরতা বাড়ছে তাতে ইমরানের দেশের বহু বিদ্যুৎ প্রকল্পের ওপর চিন থাবা বসাতে পারে। এমনকি পাকিস্তানের প্রাকৃতিক সম্পদের ওপরেও কব্জা করতে পারে চিন। যা পাকিস্তানকে অজান্তে নিঃস্ব করে দিতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+