করোনা থাবা বিশ্ব স্বাস্থ্য সংস্থাতেও, আক্রান্ত হু প্রধান গেলেন কোয়ারেন্টাইনে

করোনা থাবা বিশ্ব স্বাস্থ্য সংস্থাতেও, আক্রান্ত হু প্রধান গেলেন কোয়ারেন্টাইনে

করোনা ভাইরাস থাবা বসাল বিশ্ব স্বাস্থ্য সংস্থাতেও। আক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অধনম ঘেব্রিয়াস। নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। টুইটে টেড্রোস জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও উপসর্গ নেই তাঁর। আপাতত সুস্থই রয়েছেন। হু-র গাইডলাইন মেনেই বাড়িতে থেেক কাজ করছেন।

 করোনা আক্রান্ত হু প্রধান

করোনা আক্রান্ত হু প্রধান

করোনা ভাইরাসের থাবা এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাতেও। আক্রান্ত হয়েছেন হু প্রধান টেড্রোস অধনম ঘেব্রিয়াস। নিজেই টুইট করে সেকথা জানিয়েছেন তিনি। আপাতত কোয়ারেন্টাইনে রয়েছে টেড্রোস। উপসর্গ নেই। তাই বাড়িতেই রয়েছেন তিনি। হু-র প্রটোকল মেনে বাড়ি থেকেই কাজ করছেন বলে টুইটে লিখেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

 সেকেন্ড ওয়েভ ইউরোপে

সেকেন্ড ওয়েভ ইউরোপে

করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে ইউরোপে। জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, তুরষ্ক সহ একাধিক দেশে করোনা সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই ফ্রান্স, বেলজিয়াম নতুন করে লকডাউনের পথে হাঁটতে শুরু করেছে। করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ আরও মারাত্মক হবে বলে আগেই সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শীতে বাড়বে করোনা

শীতে বাড়বে করোনা

আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বিশ্ববাসীকে সতর্ক করে বলা হয়েছে শীত বাড়ার সঙ্গে সঙ্গে করোনা সংক্রমণ বাড়তে শুরু করবে। প্রাথমিক পর্যায়ে তা হতে শুরু করে দিয়েছে ইউরোপের দেশগুলিতে। ইউরোপে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করায় আতঙ্কে রয়েছে এশিয়ার দেশগুলিও।

ভারতেও সংক্রমণ বাড়ছে

ভারতেও সংক্রমণ বাড়ছে

ভারতেও করোনা সংক্রমণ বাড়ছে। ইতিমধ্যেই দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। বায়ু দূষণেও করোনা সংক্রমণ বাড়বে বলে জানিয়েছেন গবেষকরা। এদিেক একাধিক করোনা টীকাল ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়েছে ভারতে। জানুয়ারির মধ্যেই করোনা টীকা ভারতের হাতে আসবে বলে আশা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+