করোনা বিধ্বস্ত পাকিস্তানের 'ত্রাণে' এগিয়ে এলো কোভিড ১৯-এ বিদ্ধ চিন! পরিস্থিতি সংকটের দিকে

পাকিস্তানের 'ত্রাণে' এগিয়ে এলো কোভিড ১৯-এ বিদ্ধ চিন!

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পাকিস্তানেও লাফিয়ে বাড়ছে করোনা বিধ্বস্তের সংখ্যা। সেদেশে ১২ জনের মৃত্যুর পাশাপাশি দেড় হাজারের বেশি মানুষের দেহে পাওয়া গিয়েছে এই করোনার সংক্রমণ। যদিও করোনা রুখতে পাক সরকার কোনও মতেই লকডাউন করতে রাজি নয় পাকিস্তানকে। এমন পরিস্থিতিতে ইমরানের দেশ কে উদ্ধার করতে এগিয়ে এলে করোনার প্রাদুর্ভাবের প্রথম দেশ চিন।

পাকিস্তান কোন কোন পদক্ষেপ নিয়েছে?

পাকিস্তান কোন কোন পদক্ষেপ নিয়েছে?

পাকিস্তান সরকার ইতিমধ্যেই সেদেশের একাধিক জায়গায় মোতায়েন করেছে সেনা। বালুচিস্তান, গিলগিট বালতিস্তান, খাইবার পাখতুনখোয়া, সিন্ধের মতো জায়গা যেখানে প্রবল পরিমাণে করোনা দংশন লক্ষ্য করা গিয়েছে, সেখানে সেনা মোতায়েন করা হয়েছে।

পাক সীমান্তে ফেলে আসা হচ্ছে আক্রান্তদের!

পাক সীমান্তে ফেলে আসা হচ্ছে আক্রান্তদের!

জানা গিয়েছে, পাকিস্তানের সীমান্ত ভারত সংলগ্ন এলাকায় পাক অধিকৃত কাশ্মীরে করোনা আক্রান্ত রোগীদের ফেলে দিয়ে আসা হচ্ছে। এই কাজে লেগে রয়েছে পাকিস্তানের সেনা। এমনই তথ্য উঠে এসেছে পাকিস্তানের মর্মান্তিক পরিস্থিতি থেকে।

 কেন পাকিস্তানে লক ডাউন হচ্ছেনা ?

কেন পাকিস্তানে লক ডাউন হচ্ছেনা ?

করোনা আক্রমণ দেশে দানাবলের আগুনের মতো ছড়িয়ে পড়লেও ইমরান দেশে লকডাউন ঘোষণা করবেন না বলে জানিয়েছেন। এর কারণ হিসাবে ইমরান জানান, দেশের ২৫ শতাংশ মানুষ দিন মজুর। লকডাউনে তাঁদের খাবারের সমস্যা হবে বলে দাবি করা হয়েছে।

চিনের সাহায্য

চিনের সাহায্য

পাকিস্তানের এমন সংকট পরিস্থিতিতে সেদেশের সংকট কাটাতে এগিয়ে এসেছে চিন। উল্লেখ্য়, এই চিনেই এমন রোগের প্রাদুর্ভাব প্রথমে শুরু হয়েছে। যার জেরে ৩ হাজার মানুষ মারা গিয়েছেন। এবার সেদেশের বিশেষজ্ঞরাই পাকিস্তানের ত্রাণে এগিয়ে এসেছেন বলে খবর । যে "ত্রাণ' এর দিকে নজর রয়েছে দিল্লিরও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+