করোনা ভাইরাস: নেগেটিভ সার্টিফিকেট লাগবে বিদেশগামী সব বাংলাদেশি নাগরিকের

বাংলাদেশ থেকে বিদেশযাত্রী সব নাগরিককে এখন থেকে করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে নিতে হবে । রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিমান
Getty Images
বিমান

বাংলাদেশ থেকে বিদেশযাত্রী সব নাগরিককে এখন থেকে করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এ. কে. আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়, যেখানে স্বাস্থ্য মন্ত্রী ওপ্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রীও উপস্থিত ছিলেন।

কেন এই সিদ্ধান্ত নেয়া হলো, তার কারণ হিসেবে পররাষ্ট্র মন্ত্রী এ কে আবদুল মোনেম বিবিসিকে জানান, "কোনো কোনো দেশ এরকম নির্দেশনা দিয়েছে যে, তাদের দেশে প্রবেশ করতে করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট লাগবে। সেই বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছি আমরা।"

তবে সম্প্রতি ইতালি থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘটনার সাথে এই সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই বলে জানান মি. মোমেন।

তিনি বলেন, "ইতালিতে যাওয়া যাত্রীদের কোনো করোনভাইরাস পরীক্ষার ফলাফল জানতে চাওয়া হয়নি। বাংলাদেশ থেকে ফ্লাইট যাওয়ায় নিষেধাজ্ঞা থাকার মধ্যেও যাওয়ার ফলে তাদের ফেরত পাঠানো হয়েছে। তাদের ফেরত পাঠানোর সাথে করোনাভাইরাস পরীক্ষার ফলের কোনো সম্পর্ক নেই।"

বিজ্ঞপ্তিতে জানানো হয় শুধুমাত্র সরকার অনুমোদিত টেস্টিং সেন্টার থেকেই করোনাভাইরাস পরীক্ষার সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে।

কর্মসংস্থানের জন্য বিদেশে গমনকারীদের করোনা পরীক্ষার সুবিধার জন্য প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি নিবেদিত করোনা টেস্টিং সেন্টার স্থাপনেরও সিদ্ধান্ত নেয়া হয় ঐ বৈঠকে।

করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট থাকার পরও ঢাকা থেকে পৌঁছানোর পর পজিটিভ হওয়ার পর জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন ঢাকার সাথে বিমান যোগাযোগ বন্ধ করে দেয়।

আরো পড়তে পারেন:

করোনা পরীক্ষায় অনিয়ম: বিশ্ব থেকে বিচ্ছিন্নতার আশংকা বাংলাদেশের সামনে?

বিমানে দশগুণ ভাড়া, ফ্লাইট কম, রিটার্ন টিকেটেও সিট নেই

করোনাভাইরাস: দিশেহারা বাংলাদেশের বিমান সংস্থাগুলো

Banner image reading more about coronavirus
BBC
Banner image reading more about coronavirus

কোয়ারেন্টিন ও আইসোলেশনের যে ব্যাখ্যা দেয়া হচ্ছে বাংলাদেশে

নিজেকে যেভাবে নিরাপদ রাখবেন করোনাভাইরাস থেকে

নতুন করোনাভাইরাস কত দ্রুত ছড়ায়? কতটা উদ্বেগের?

করোনাভাইরাস ঠেকাতে যে সাতটি বিষয় মনে রাখবেন

টাকার মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে কি?

বিশ্ব মহামারি শেষ হতে কতদিন লাগবে?

কোথায় কতোক্ষণ বেঁচে থাকে কোভিড-১৯ এর জীবাণু, নির্মূলের উপায়

করোনাভাইরাস নিয়ে আপনার যা জানা প্রয়োজন

Banner
BBC
Banner

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+