সব রেকর্ড ভেঙে ইতালিতে একদিনে মৃত ৬২৭ জন, বিশ্বজুড়ে করোনার বলি ১১ হাজারের সীমা ছাড়াল
করোনা ভাইরাস যেন গোটা ইতালিকে গ্রাস করে নিচ্ছে। এদিন ২৪ ঘন্টায় ইতালিতে ৬২৭ জনের প্রাণ গিয়েছে। সবমিলিয়ে শুধুমাত্র ইতালিতে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবারই মৃতের সংখ্যায় চিনকে ছাপিয়ে এক নম্বরে উঠে এসেছিল ইতালি। এদিন চিনকে অনেকটা পিছনে ফেলে ইতালি আরও উপরে চলে গেল।

ঘটনা হল ইতালিতে প্রত্যেক দিনই নতুন আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় ইতালিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার মানুষ। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে ২৬৬৫ জনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে মনে করা হচ্ছে। ফলে আগামিদিনে মৃতের সংখ্যা আরও কয়েকগুণ বাড়বে।
এদিন ইতালির পরে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছেন স্পেনে। সেখানে ২১০ জনের প্রাণ গিয়েছে। ইরানে এই ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছেন একদিনে ১৪৯ জন মানুষ। এছাড়া যুক্তরাজ্য ইংল্যান্ডে ৪০ জন, নেদারল্যান্ডসে ৩০ জন, বেলজিয়ামে ১৬ জন, ইন্দোনেশিয়াতে ৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন। সবমিলিয়ে একদিনে পৃথিবী জুড়ে ১১৫১ জন মানুষ করোনা ভাইরাসের কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।












Click it and Unblock the Notifications