ইসরায়েল থেকে করোনার নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মিলল, কতটা গুরুতর এই স্ট্রেন
করোনা ভাইরাসের চিন্তা গিয়েও যেন যাচ্ছে না মানুষের মন থেকে। ফের কোভিড ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেল ইসরায়েল থেকে। যা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিশ্ববাসী। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ওমিক্রন ভ্যারিয়েন্টের দুটি উপ ভ্যারিয়েন্ট বি.এ ১ ও বি.এ ২ নিয়ে গঠিত। ওমিক্রনের আরও একটি রূপ বলে মনে করছেন তারা।

ক’জন ভাইরাসে আক্রান্ত
জানা গিয়েছে, সম্প্রতি, বেন গুরিয়ন বিমানবন্দরে এসেছিলেন দুই যাত্রী, সেখানেই তাদের আরটিপিসিআর পরীক্ষা করা হয়, আর সেখান থেকেই জানা গিয়েছে তারা এই ভাইরাসে আক্রান্ত।

কী জানা গেল স্বাস্থ্য মন্ত্রক সূত্রে
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই ভ্যারিয়েন্টির খোঁজ ইসরায়েল ছাড়াও আর কোথাও পাওয়া যায়নি। তবে এটি খুব গুরুতর নয়। এই ভাইরাসে যারা আক্রান্ত হয়েছেন তাদের জ্বর, মাথাব্যথা, হালকা পেশী ব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে। এর জন্য কোনও বিশেষ চিকিৎসা বা হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই।

জনস্বাস্থ্যের প্রধানের মত কী
এই ঘটনা প্রসঙ্গে জনস্বাস্থ্যের প্রধান, ডঃ শ্যারন অ্যালরয় প্রিস জানিয়েছেন, নতুন যে ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেছে তা ওমিক্রন ভ্যারিয়েন্টের দুটি উপ ভ্যারিয়েন্ট বি.এ ১ ও বি.এ ২ নিয়ে গঠিত। তবে, এর জন্য বেশি উদ্বেগের কোনও কারণ এখনই নেই।

কত মানুষ বাস করেন ইসরায়েলে
ইসরায়েলের ৯.২ মিলিয়নের বেশি মানুষ বসবাস করে থাকে, ইতিমধ্যে সেখানে চার মিলিয়নের বেশি মানুষ করোনা ভ্যাকসিনের তিনটি ডোজ নিয়ে নিয়েছেন। তবে সেখানে ১.৪ মিলিয়ন মানুষ আগে করোনা আক্রান্ত হয়েছিলেন, তার মধ্যে বর্তমানে ৮ হাজার ২৪৪ জন মারা গেছেন।

কাদের এদেশে আসার অনুমতি রয়েছে
গত মাসেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ঘোষণা করেছিলেন, ভ্যাকসিন না নেওয়া পর্যটকেরাও দেশে প্রবেশের অনুমতি পাবেন, কারণ কোভিড ১৯ নিষেধাজ্ঞাগুলি শিথিল করা হচ্ছে। এখন করোনার সঙ্গে দেশে অনেক নিম্নমুখী রয়েছে।

কাদের দেওয়া হবে করোনার চতুর্থ ডোজ
২০২০ সালের ডিসেম্বর মাস থেকে করোনার ভ্যাকসিন অভিযান শুরু হয়েছিল। তাদের মধ্যে প্রথম সারিতেই নাম ছিল ইসরায়েলেরও। কিছুদিন আগে এখানকার সরকার ঘোষণা করেছেন স্বাস্থ্যসেবা কর্মীদের সঙ্গে সঙ্গে ৬০ বছর বয়সী বা তার বেশি বয়সীদের করোনার চতুর্থ টিকা দেওয়া হবে। তাতে আরও করোনার আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হবে।












Click it and Unblock the Notifications