ঘনাচ্ছে সিঁদুরে মেঘ, ফের বড় নাশকতার আশঙ্কা কাবুলে! কী বলছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন
ঘনাচ্ছে সিঁদুরে মেঘ, ফের বড় নাশকতার আশঙ্কা কাবুলে! কী বলছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন
কাবুল বিমাবমন্দরে আইএসআইএস-র বিধ্বংসী বিস্ফোরণের ইতিমধ্যেই পাল্টা জবাব দিয়েছে মার্কিন সেনা। জঙ্গি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছিল আমেরিকা। এরপরেই পাল্টা আঘাত নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছিল গোয়েন্দাদের একাংশ। এবার তাতে সম্মতি দিয়েই বড় আশঙ্কার কথা শোনাতে দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। বাইডেনের মতে পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টা অত্যন্ত আশঙ্কাজনক।

কী বলছেন বাইডেন
সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন তিনি। আগামী ৩১ অগস্ট আমেরিকার উ্দ্ধারকাজ চালানোর সময় শেষ হচ্ছে। তার মধ্যেই হামলা হতে পারে বলে আশঙ্কা আমেরিকার। এদিকে আশঙ্কার দোলাচলের মাঝেই কাবুল বিমানবন্দর বিস্ফোরণের চারদিনের মাথায় ফের কেঁপে উঠল কাবুল। গতকাল বিকালেই শহরের উপকণ্ঠে এদিন বিকালেই একটি জোরদার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

হামলা চালাতে পারে আইএসআইএস খোরাসান
অন্যদিকে আমেরিকার দাবি, রাগ থেকেই পাল্টা হামলা চালাতে পারে জঙ্গিরা। তাই ২ দিনের মধ্যে কাবুলে বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করছেন জো বাইডেন। তাঁকে ইতিমধ্যেই এই বিষয়ে সতর্ক করেছে মার্কিন সেনা। তবে জঙ্গি হামলায় আমেরিকার সেনা বাহিনীর উপর আঘাত করা হলে পাল্টা স্ট্রাইক হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ঘনাচ্ছে সিঁদুরে মেঘ
এই প্রসঙ্গে বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, 'যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হয়ে পড়ছে। বাড়ছে জটিলতা। এই পরিস্থিতিতে কাবুল বিমানবন্দরে জঙ্গি হামলার সম্ভাবনা সবচেয়ে বেশি।' তাঁর এই মন্তব্যের পরেই উদ্বেগ বাড়তে শুরু করেছে বিভিন্ন মহলে। কাবুল বিমানবন্দরের উদ্ধার প্রক্রিয়া নিয়ে দানা বাঁধছে সিঁদুরে মেঘ। এদিকে এয়ার স্ট্রাইক করে কাবুলে জোড়া হামলার 'বদলা' নিয়েছে আমেরিকা। তবে তাতেও কমছে না উদ্বেগ।

মৃত ১৩ মার্কিন সেনা
অন্যদিকে মার্কিন সেনার ইসলামিক স্টেট-খোরাসান যারা গত বৃহস্পতিবারের কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের দায় স্বীকার করেছে, তারাই ফের নিশানা করতে পারে দেশের বিভিন্ন প্রান্তকে। এদিকে ওই দিনের হামলায় এখনও পর্যন্ত দেড়শো জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন ১৩ জন মার্কিন সেনাও। স্থানীয় সংবাদমাধ্যমগুলির দাবি অবশ্য মৃতের সংখ্যা ২০০ পার করেছে।
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia












Click it and Unblock the Notifications