একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ সীমান্ত কেঁপে উঠছে বাড়ি! আতঙ্কে মধ্যরাতে হুড়োহুড়ি বাংলাদেশিদের মধ্যে

Bangladesh-Myanmar Border: দীর্ঘ দুমাস পর ফের একবার উত্তেজনা ছড়াল মায়ানমারের রাখাইন! বাংলাদেশের কক্সবাজার টেকনাফ সীমান্তে আবারও মুহুর্মুহু গোলার বিকট শব্দ শোনা যাচ্ছে। মায়ানমারের রাখাইন রাজ্য থেকে সেই বোমাগুলির শব্দ শোনা যাচ্ছে বলে সে দেশের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, টেকনাফ সাবরাং সীমান্তসহ পুরসভ বিভিন্ন এলাকায় রাখাইন থেকে বোমা বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়।

একের পর এক বিস্ফোরণের শব্দে তীব্র আতঙ্ক তৈরি হয়। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। এই ঘটনার পরেই বাংলাদেশের সেনাবাহিনীকে অ্যালার্ট করা হয়েছে বলে জানা যাচ্ছে (Bangladesh-Myanmar Border)। সে দেশের খবর অনুযায়ী, মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির (এএ) সঙ্গে জুন্টা সরকারের দীর্ঘ সময় ধরে সংঘাত চলছে। প্রায় ১১ মাস ধরে চলে লড়াই সংঘাত। সে দেশের একের পর এক জায়গার দখল নিতে থাকে বাহিনী।

bangladesh

মায়ানমার সেনার বহু জওয়ান এবং আধিকারিকদের কারাবন্দি করা হয়। গত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত রাখাইনের মংডু টাউনশিপের ২৭০ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয় আরাকান আর্মি। যদিও এরপর থেকে তেমনটা লড়াই এবং সংঘাতের শব্দ শোনা যায়নি।

সম্প্রতি নতুন করে উত্তপ্ত হচ্ছে এলাকা। 'বাংলা ট্রিবিউনে'র প্রকাশিত খবর অনুযায়ী, প্রায় দুই মাস সংঘাত বন্ধ থাকার পর আবারও সীমান্তের ওপারে মায়ানমারের রাখাইন থেকে লাগাতার গোলাগুলির শব্দ শোনা যায় বাংলাদেশে। টেকনাফ পুরসভা সীমান্তের বাসিন্দা মহম্মদ ইসলাম ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'সীমান্তের খুব কাছে হওয়ায় ওপারে একের পর এক গোলার বিস্ফোরণ শব্দ শোনা যায়। এতটাই সেগুলির তীব্রতা যে বাড়িঘর কেঁপে ওঠে বলে দাবি।

এলাকার আরও এক বাসিন্দা জানান, শুক্রবার রাত সাড়ে ১১টায় মায়ানমারের গোলার শব্দ শোনা যায় এতে আগের মতো বাড়িঘর কেঁপে ওঠে। এতে ঘরে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। অনেকেই বিপদের আশঙ্কায় বাড়ি ছেড়ে নিরাপদ খোলা জায়গায় অংশ নেয় বলে দাবি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তিওইরি হয়।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে একাধিক বাংলাদেশে মৎস্যজীবী আটক হয়। বাংলাদেশ অন্তবর্তী সরকার এই বিষয়ে উদ্যোগী হয়। আরকান আর্মির সঙ্গে দীর্ঘ আলোচনা চালায়। এরপরেই দীর্ঘ সময় ধরে আটক থাকা মৎস্যজীবী এবং নৌকাদের ছাড়ে বাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+