লাদাখের অশান্ত পরিস্থিতি ছড়াচ্ছে অন্যত্র! এবার উত্তরপূর্বের সীমান্তেও সেনা বাড়াচ্ছে চিন

বিগত একমাস ধরে চলছে লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি। এই আবহে পরিস্থিতি স্বাভাবিক করতে গালওয়ান এলাকা থেকে প্রায় ২.৫ কিমি পিছু হটল চিনের পিপল লিবারেশন আর্মির সেনা দল। ভারতও তাদের সেনাকে সরিয়ে নিয়েছে। তবে সেনা সরালেও এখনও লাদাখের খুব কাছেই এখনও ট্যাঙ্ক সহ চিনের ১০ হাজার সেনা উপস্থিত রয়েছে।

কড়া বার্তা দেয় দিল্লি

কড়া বার্তা দেয় দিল্লি

জানা গিয়েছে, গালওয়ানের পেট্রোলিং পয়েন্ট ১৪, পেট্রোলিং পয়েন্ট ১৫, হট স্প্রিং এলাকা সহ আরও কয়েকটি জায়গা নিয়ে বুধবার ফের দুই দেশের সেনার তরফে আলোচনা হয়। তবে তার আগে বেজিংকে তাদের সেনা পুরোপুরি সরাতে হবে বলে কড়া বার্তা দেয় দিল্লি।

চিনের মুখে শান্তিবার্তা

চিনের মুখে শান্তিবার্তা

সেই বৈঠকের পর ভারতের সঙ্গে ঐক্যমত্যে পৌঁছাতে পারা সম্ভব বলে আশা ব্যক্ত করা হয় চিনের তরফে। তবে লাদাখে 'ডিসএনগেজমেন্ট' নিয়ে চিনের তরফে বিস্তারে কোনও তথ্য দেওয়া হচ্ছে না। লাদাখ সীমান্তে যা হয়েছে তাকে ভারত ও চিনের তরফে 'লিমিটেড ডিসএনগেজমেন্ট' বলে আখ্যা দেওয়া হচ্ছে। চিনের দাবি, পরিস্থিতি খানিকটা শান্ত হচ্ছে লাদাখে। সেখানে ইতিমধ্যই ইতিবাচক পদক্ষেপ দুটি দেশের তরফে নেওয়া হয়েছে।

সেনা বাড়িয়েই চলেছে চিন

সেনা বাড়িয়েই চলেছে চিন

এত কিছু বলেও চিন এলএসি বরাবর ৪০০০ কিলোমিটার লম্বা এই রেখায় তাদের সেনা বাড়িয়েই চলেছে। এতদিন ভারত-চিন সেনার স্ট্যান্ড অফ চলছিল লাদাখে। তবে এই পরিস্থিতি এবার ভারতের উত্তর-পূর্বেও দেখা দিতে পারে।

এলএসি নিয়ে চিনের দাবি

এলএসি নিয়ে চিনের দাবি

চিন ও ভারতের মধ্যে যে বিতর্কিত সীমানা রয়েছে, তা হল এলএসি। এটি তিনটি এলাকায় বিভক্ত, পশ্চিম, মধ্য ও পূর্ব লাদাখ। কোনটি আসল সীমানা তা নিয়ে এই এলাকায় দ্বন্দ্ব রয়েছে। ৩,৪৮৮ কিলোমিটারের এই রাস্তা ধরে সমস্যা রয়েছে দুই দেশে। এই এলাকা ভারতের। অন্যদিকে, চিনের দাবি ২ হাজার কিলোমিটারই তাদের প্রাপ্য।

অরুণাচল প্রদেশ, সিকিম বরাবর এলএসি-তে সেনা বাড়াচ্ছে চিন

অরুণাচল প্রদেশ, সিকিম বরাবর এলএসি-তে সেনা বাড়াচ্ছে চিন

জানা গিয়েছে, লাদাখ নিয়ে শান্তি আলোচনা চালাতে থাকলেও চিন অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ বরাবর এলএসি-তে সেনার সংখ্যা বাড়িয়ে দিয়েছে চিন। এদিকে চিনের পক্ষ থেকে কোনও আক্রমণ প্রতিহত করার জন্য ভারত এই তিনটি সেক্টরে সেনা বাড়িয়েছে বলে জানা গিয়েছে কেন্দ্রের সূত্র মারফত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+