প্রকোপ কমিয়েও পুনরায় সংক্রমিত হওয়ার আশঙ্কা চিনে, আতঙ্কের নাম করোনা ভাইরাস
প্রকোপ কমিয়েও পুনরায় সংক্রমিত হওয়ার আশঙ্কা চিনে, আতঙ্কের নাম করোনা ভাইরাস
করোনা ভাইরাস ফের উদ্বেগ বাড়াচ্ছে চিনের। প্রথম ধাক্কা সামলে চিনে স্বস্তি ফিরলেও, নতুন করে আশঙ্কা পুনরায় মহামারীর রূপ নেবে না তো করোনা ভাইরাস। চিনের উহান থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল। গোটা বিশ্বের কাছে এখন করোনা ত্রাস হয়ে উঠেছে। চিন তাই করোনা পুনরায় ছড়িয়ে পড়ার আশঙ্কায় ভুগছে।

চিনের স্বাস্থ্য অধিকর্তা আশঙ্কা করেছে, বর্তমান বিশ্বের যা অবস্থা, তাতে চিনে ফের দ্বিতীয়বার ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাস। তাই সাবধানতা অবলম্বন করা জরুরি। তা না হলে চিন ফের করোনা ভাইরাসের গ্রাসে চলে যাবে। চিনে এমনই করোনা সংক্রমণের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
জাতীয় স্বাস্থ্য কমিশনের পক্ষে জানানো হয়েছে, ইতিমধ্যে চিনে ৬৯৩টি করোনা সংক্রমণ রয়েছে, যাদের বিদেশ যোগ রয়েছে। যার অর্থ নতুন সংক্রমণের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না চিনে। বর্তমানে চিনে করোনা আক্রান্তের সংখ্যা একেবারেই কমে গিয়েছে।
চিনে করোনায় মৃতের সংখ্যাও নিয়ন্ত্রণে। ৩৩০০-র আশেপাশে গিয়ে প্রাথমিকভাবে থমকে গিয়েছে মৃতের সংখ্যা। রবিবার মাত্র ৪৫ জন নতুন করে আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। আর মৃত্যু হয়েছে পাঁচজনের। মোট ৮১ হাজার ৪৩৯ জন আক্রান্ত এদেশে। তাঁদের মধ্যে ৭৫.৪৪৮ জনের রোগমুক্তি হয়েছে। এখন ২৬৯১ জন চিকিৎসাধীন। তার মধ্যে আশঙ্কাজনক ৭৬২ জন।












Click it and Unblock the Notifications