প্যাঙ্গোলিনে না নেই, শুধু মাত্র বিড়াল আর কুকুরের মাংসে নিষেধাজ্ঞা চিনের শেনঝেন প্রদেশে
প্যাঙ্গোলিনে না নেই, শুধু মাত্র বিড়াল আর কুকুরের মাংসে নিষেধাজ্ঞা চিনের শেনঝেন প্রদেশে
করোনা ভাইরাসের সংক্রমণের পর চিনের উহানের পশু বাজারের দিকে আঙুল উঠতে শুরু করেছে। জিনপিং প্রশাসনও এই নিয়ে নড়েচড়ে বসেছে। চিনের শেনঝেন প্রদেশ কুকুর এবং বিড়ালের মাংসের উপর নিষেধা়জ্ঞা জারি করেছে। ১ মে থেকেই কার্যকর করা হবে এই নিয়ম। যদিও উহানের পশুবাজার আবার খুলেছে। সেখানে কিন্তু বিক্রি হতে শুরু করেছে একাধিক বিরল প্রজাতির জন্তুর মাংস। যার মধ্যে প্যাঙ্গোলিনও রয়েছে।

বিড়াল, কুকুরের মাংসে নিষেধাজ্ঞা
বিভিন্ন প্রজাতিক পশু-প্রাণীর মাংস খাওয়া চিনে প্রবল পরিমাণে বেড়ে গিয়েছিল। যার জেরে এই করোনা ধাক্কা। এবার সেই পরিস্থিতি যাতে না ঘটে সেকারণে আগে েথকেই সাবধান হতে শুরু করেছে জিনপিং প্রশাসন। চিনের শেনঝেন প্রদেশে বিড়াল এবং কুকুরের মাংস বিক্রি এবং খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১ মে থকে কার্যকর হচ্ছে সেই নিয়ম।

বন্যজন্তুর মাংস ভক্ষণে নিষেধাজ্ঞা
করোনা ভাইরাসে সংক্রমণ যখন সবে শুরু হয়েছে তখনই জিনপিং প্রশাসন পরিস্থিতি আঁচ করতে পেরেই বন্য জন্তুর বাণিজ্য এবং মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করে। উহানের পশু বাজার থেকেই ছড়াতে শুরু করে করোনা ভাইরাস। প্রথমে যাঁরা আক্রান্ত হয়েছিলেন তাঁরা সকলেই এই পশুবাজারের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে।

প্যাঙ্গোলিন থেকে করোনা সংক্রমণ
গবেষকরা দাবি করেছেন উহানের পশুবাজারে বিক্রি হওয়ার প্যাঙ্গোলিনের মাংস থেকেই ছড়াতে শুরু করে করোনা ভাইরাস। এই ভাইরাস সাধারণ বাদুর থেকে মানুেষর শরীরে সংক্রামিত হয়। কিন্তু এবার সেটা হয়েছে প্যাঙ্গোলিন থেকে। এশিয়া বৃহৎ অংশে প্যাঙ্গোলিনের মাংস ভীষণভাবে জনপ্রিয়। যা উহানের পশুবাজারে মোটা টাকা দিয়ে বিক্রি হয় এই প্যাঙ্গোলিনের মাংস।












Click it and Unblock the Notifications