করোনায় কোণঠাসা চিন, বিশ্বের নজর ঘোরাতেই লাদাখে আগ্রাসনের ছক জিনপিংয়ের

করোনায় কোণঠাসা চিন, বিশ্বের নজর ঘোরাতেই লাদাখে আগ্রাসনের ছক জিনপিংয়ের

করোনা সক্রমণ ছড়িয়েছে চিন থেকে। এই নিয়ে প্রায় গোটা বিশ্বই চিনের উপর রুষ্ট। ইউরোপের একাধিক দেশ আমেরিকার সঙ্গে সহমত প্রকাশ করে চিনের বিরুদ্ধে এই নিয়ে আস্ফালন শুরু করেছিল। করোনা থাবা সাময়িকভাবে কাটিয়ে উঠতেই তাই ভারতের সীমান্তে বিনা প্ররোচনাতেই আস্ফালন শুরু করে চিন। উদ্দেশ্য একটাই করোনা থেকে বিশ্বের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া। ১৯৬২ সালেও ঠিক একই ছকে কাজ করেছিল চিন।

করোনা থেকে দৃষ্টি ঘোরাতেই লাদাখে হামলা

করোনা থেকে দৃষ্টি ঘোরাতেই লাদাখে হামলা

করোনা পরিস্থিতি িনয়ে দৃষ্টি ঘোরাতেই লাদাখে হামলা চিনের। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ নিজেেদর দোষ ঢাকতে চিনের এটা পুরনো ছক। এর আগে ১৯৬২ সালেও এই ছক কষেছিল চিন। করোনা নিয়ে চিনের উপর থেকে বিশ্বের রাগ যাতে অন্যদিকে ঘুরে যায় সেই চেষ্টা চালাতেই লাদাখ সীমান্তে বিনা প্ররোচনাতেই গণ্ডগোল বাঁধিয়েছে চিন।

করোনা নিয়ে কোনঠাসা চিন

করোনা নিয়ে কোনঠাসা চিন

করোনা মহামারী গোটা বিশ্বে যেভাবে মারাত্মক আকার নিয়েছে বিশেষ করে ইউরোপ এবং আমেরিকায়। তাতে আমেরিকা তো বটেই ইউরোপের দেশগুলিও চিনের প্রতি ভীষণভাবে ক্ষুব্ধ। চিন চাইলে এই মহামারী থেকে বিশ্বকে বাঁচাতে পারত বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকী চিনের গবেষণাগার থেকে করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

চিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি

চিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি

করোনা পরিস্থিতি কাটিয়ে উঠলে আমেরিকা যে বসে থাকবে না সে ইঙ্গিত ট্রাম্প প্রশাসন দিয়েছে। চিনের সঙ্গে বাণিজ্যিক সংঘাত যে চরমে উঠবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। তিনি মধ্যেই সেই হুমকি জিনপিং প্রশাসনকে দিয়ে রেখেছে মার্কিন প্রেসিডেন্ট। একাধিক মার্কিন সংস্থা চিন থেকে ব্যবসা গুটিয়ে নিেয়ছে।

হু-র সাহায্য বন্ধ

হু-র সাহায্য বন্ধ

করোনা মহামারী নিয়ে চিনের পাশে দাঁড়ানোয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে আমেরিকা। হু-র সিংহভাগ তহবিল আমেরিকার টাকাতেই চলে। শেষে বাধ্য হয়েই চিনকে বাড়তি সাহায্য করতে হয়েছে। এমনকী বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে করোনা পরিস্থিতি নিয়ে চিনকে আড়াল করার অভিযোগও করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

লাদাখে সংঘর্ষ

লাদাখে সংঘর্ষ

করোনা কাটিয়ে উঠতে না উঠতেই বিনা প্ররোচনায় লাদাখ সীমান্তে আস্ফালন শুরু করে চিন। অথচ এখনও পর্যন্ত এই সীমান্ত নিয়ে চিনের সঙ্গে কোনও বিরোধ ছিল না ভারতের। হঠাৎ করে লাদাখের গালওয়ান উপত্যকাকে নিজেদের বলে দাবি করতে শুরু করেছে চিন। যার জেরেই মঙ্গলবার সংঘর্ষ চরমে ওঠে। তাতে শহিদ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+