Chandrayaan-3: পাকিস্তানের মানুষও দেখুন চন্দ্রযান-৩ এর ল্যান্ডিং! ঐতিহাসিক মুহূর্ত বললেন পাক প্রাক্তন মন্ত্রী

Chandrayaan-3: এর ল্যান্ডিংয়ের সাক্ষী থাকুক পাকিস্তানের মানুষও! আর তা যাতে পাক মিডিয়া দেখায় সেই কথায় জানালেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী (Ch Fawad Hussain)। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। চাঁদের মাটি ছোঁবে ভারতের মহাকাশ যান।

বিকেল ৬টা বেজে চার মিনিটে ঐতিহাসিক সেই ঘটনা ঘটবে। ইতিমধ্যে সেই কাউন্টডাউনও শুরু হয়ে গিয়েছে। আর এর মধ্যেই ভারতের মহাকাশ অভিযানের প্রশংসা পাকিস্তানের ( Pakistan) প্রাক্তন মন্ত্রীর মুখে। শুধু তাই নয়, ভারতের এই মহাকাশ অভিযান মানব জাতির জন্যে ঐতিহাসিক ক্ষণ বলেও ব্যাখ্যা ফাওয়াদ চৌধুরীর।

Chandrayaan 3

সে দেশের প্রধানমন্ত্রী পদে ইমরান খান ( Imran Khan) থাকাকালীন গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ছিলেন ফাওয়াদ। সেই সময় একাধিকবার ভারতের বিরুদ্ধে সরব হয়েছিলেন। আজ সেই প্রাক্তন মন্ত্রীর মুখেই ভারতের মহাকাশ অভিযানের প্রশংসা।

এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ফাওয়াদ চৌধুরী (Ch Fawad Hussain)। আর সেখানেই পাক সংবাদমাধ্যমকে Chandrayaan-3 এর ল্যান্ডিংয়ের লাইভ দেখানোর আবেদন জানান। এই অভিযান মানবজাতির জন্যে একটি ঐতিহাসিক মুহূর্ত। বিশেষ করে এই অভিযানের সঙ্গে বিজ্ঞানী এবং ভারতীয় মহাকাশ সংস্থাকে অভিনন্দও জানিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।

যা খুবই তাৎপর্যপূর্ণ। ভারতীয় সময় ছয় টা বেজে পাঁচ মিনিটে চাঁদের মাটির ছোঁড়ার কথা রয়েছে ভারতের মহাকাশ যান ( Chandrayaan-3) বিক্রমের। এখনও পর্যন্ত সমস্ত সবকিছু ঠিক ভাবেই চলছে বলে ইসরোর তরফে নিশ্চিত করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডিংয়ের সরাসরি সম্প্রচার করা হবে। আর সেদিকেই নজর গোটা বিশ্বের। এমনকি বিদেশে বসে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কীভাবে Chandrayaan-3 ল্যান্ডিংয়ের লাইভ দেখা যাবে

সন্ধ্যা ৬.০৪ মিনিটে চন্দ্রযান-৩-এর অবতরণ সারা দেশে সরাসরি সম্প্রচার করা হবে। ইসরো বলছে ল্যান্ডিংয়ের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। ইসরোর ওয়েবসাইট, ইউ টিউব চ্যালেন এবং ডিডি ন্যাশানালে সরাসরি এই লাইভ অবতরণ দেখানো হবে। এই অভিযান সফল হলে নয়া দিগন্ত খুলে যাবে বলে। প্রকাশ্যে আসবে চাঁদের অন্ধকার দিকেই নানা রহস্য। এমনকি অজানা অনেক তথ্যও সামনে আসবে বলেই মত বিশ্লেষদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+