ইতালি যেন পরিণত হল শ্মশানে! করোনার মৃত্যু মিছিলে সামিল ফ্রান্স-স্পেনও
করোনা ভাইরাসের সংক্রমণ কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না বিশ্বের কোনও প্রান্তে। তবে এই পরিস্থিতির মধ্যেই করোনা সংক্রমণের জেরে শ্মশানে পরিণত হয়েছে ইতালি। বাকি ইউরোপেও পরিস্থিতি খুব গম্ভীর। এই হারে চলতে থাকলে ইউরোপের জনসংখ্যার এক বিশাল অংশ অচিরেই করোনা থাবায় নিশ্চিহ্ন হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছে বিশেষজ্ঞরা।

ইতালিতে একদিনেই মৃত্যু হয়েছে ৭৯৩ জনের
এদিন ইতালিতে একদিনেই মৃত্যু হয়েছে ৭৯৩ জনের। যার জেরে সেদেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮২৫ জনে। চিনকে সদ্য ছাপিয়ে যাওয়া ইতালি যেন থামার নামই নিচ্ছে না। চিনকে অনেকটাই পিছনে ফেলে দিয়ে ক্রমেই শ্মশানভূমিতে পরিণত হচ্ছে গোটা দেশ।

দেহ সরাতে ইতালির রাস্তায় সেনার ট্রাক
ইতালির হাসপাতালগুলিতে এত বেশি পরিমাণে মরদেহ পৌঁছচ্ছে যে, পরিস্থিতি মোকাবিলায় নামতে হয়েছে সেনাকে। ইতালির শহর বেরগামোর এক ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে গণমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে সারি সারি ট্রাক যাচ্ছে। দাবি করা হচ্ছে তাতে করে মৃত দেহ নিয়ে যাওয়া হচ্ছে। এর থেকেই ইতালিতে এই চলমান বিভীষিকার আন্দাজ মিলছে।

স্পেনে গত ২৪ ঘন্টায় স্পেনে মারা গিয়েছেন ২৮৫ জন
এদিকে শুধু ইতালি নয়, ইউরোপের আর একটি দেশ স্পেনেও যেন মড়ক লেগেছে। গত ২৪ ঘন্টায় স্পেনে মারা গিয়েছেন ২৮৫ জন। এবং সব মিলিয়ে স্পেনে এই মুহূর্তে মৃতের সংখ্যা ১৩৭৮ জন।

গম্ভীর পরিস্থিতি ফ্রান্স ও ইংল্যান্ডে
পার্শ্ববর্তী দেশ ফ্রান্সের অবস্থাও তথধিক শোচনীয়। সেদেশে এদিন ১১২ জন ভাইরাসের আক্রমণে মারা গিয়েছেন। সবমিলিয়ে ফ্রান্সে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৬২ জনে। এছাড়া এদিন ইংল্যান্ডে মারা গিয়েছেন ৫৬ জন। এবং সেদেশে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৩৩ জনে।












Click it and Unblock the Notifications