Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন? তাইওয়ানের আকাশে দাপাল ২৭ টি চিনের যুদ্ধ বিমান

হাউস স্পিকার Nancy Pelosi তাইওয়ান সফর শেষ হয়ে গিয়েছে। কিন্তু একেবারে রাগে ফুঁসছে লালচিন। শুধু তাই নয়, আমেরিকাকে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কমিউনিস্ট চিন। যা নিয়ে কার্যত উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে।

হাউস স্পিকার Nancy Pelosi তাইওয়ান সফর শেষ হয়ে গিয়েছে। কিন্তু একেবারে রাগে ফুঁসছে লালচিন। শুধু তাই নয়, আমেরিকাকে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কমিউনিস্ট চিন। যা নিয়ে কার্যত উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে।

আর এর মধ্যেই ফের একবার তাইওয়ানের আকাশসীমা পেরিয়ে গেল চিনের যুদ্ধবিমান। তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে টানা দ্বিতীয় দিন প্রবেশ করল চিনা যুদ্ধবিমান।যা নিয়ে নতুন করে টেনশন চরমে। বিশ্লেষকরা এই টেনশন তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনবে না তো?

এয়ার ডিফেন্স জোনে ঢুকে পড়ে ২৭টি যুদ্ধ বিমান

এয়ার ডিফেন্স জোনে ঢুকে পড়ে ২৭টি যুদ্ধ বিমান

এএফপিতে প্রকাশিত খবর অনুযায়ী, চিনের অন্তত ২৭টি যুদ্ধ বিমান তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে ঢুকে পড়ে। গত ২৪ ঘন্টা আগে একই ভাবে তাইপের আকাশসীমায় চলে আসে চিনের অন্তত ২০টি যুদ্ধ বিমান। হাউস স্পিকার Nancy Pelosi তাইওয়ান বিমানবন্দরে নামার সময়েই এই ঘটনা ঘটে বলে জানা যায়। আর এই ঘটনার ২৪ ঘন্টার পরে এর একবার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে ঢুকে পড়ল একাধিক চিনের যুদ্ধবিমান।

হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

হাউস স্পিকার Nancy Pelosi তাইওয়ান সফর মোটেই ভালো ভাবে নেয়নি কমিউনিস্ট চিন। আর এর ফল আমেরিককে ভুগতে হবে বলে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে চিনের বিদেশমন্ত্রক। এমনকি আমেরিকা আগুন নিয়ে খেলছে বলেও হুঁশিয়ারি। আর এর মধ্যেই এই ঘটনা। তাইপেই জানিয়েছে, ২৭ টি চিনা যুদ্ধবিমান তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনের উপর দিয়ে উড়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক একটি টুইটে লিখেছে, "২৭ পিএলএ বিমান ... তিন আগস্ট ২০২২ আশেপাশে প্রবেশ করেছিল। তবে এই ঘটনার পরেই তাইওয়ানের সামরিক ক্ষেত্রকে আরও তৈরি থাকতে বলা হয়েছে। কার্যত হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

অবিচ্ছেদ্য অংশ হিসাবে মনে করে।

অবিচ্ছেদ্য অংশ হিসাবে মনে করে।

অন্যদিকে চিন তাইওয়ানকে নিজেদেরই অবিচ্ছেদ্য অংশ হিসাবে মনে করে। ফলে হাউস স্পিকারের এহেন সফর প্রসঙ্গে চিন স্পষ্ট জানিয়েছে, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে আমেরিকা। যদিও Nancy Pelosi স্পষ্ট জানিয়েছে, তাইওয়ানের গনতংত্রকে সমর্থন করে আমেরিকা। আর এতে আরও ক্ষেপে লাল হয়ে গিয়েছে চিন। যদিও তাইপের চারপাশ জুড়ে Live Fire Military Drill শুরু করে দিয়েছে চিন। এমনকি এই মহড়ায় একাধিক মিসাইলের পরীক্ষাও তাঁরা করতে পারে বলে জানা যাচ্ছে।

DF-17-এর একটি বিধ্বংসী ভিডিও ফুটেজ সামনে এনেছে

DF-17-এর একটি বিধ্বংসী ভিডিও ফুটেজ সামনে এনেছে

তবে হাউস স্পিকার Nancy Pelosi তাইওয়ান সফরের আগেই অত্যাধুনিক মিসাইলের পরীক্ষা করে চিন। এয়ারক্র্যাফট কেরিয়ার কিলার মিসাইল DF-17-এর একটি বিধ্বংসী ভিডিও ফুটেজ সামনে এনেছে। প্রথমবারের জন্যে এই মিসাইলের ভিডিও সামনে এনেছে প্রতিবেশী এই দেশ। সব মিলিয়ে একদিকে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তেজনা রয়েছে অন্যদিকে চিন আমেরিকার মধ্যেও চড়ছে পারদ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+