করোনায় মড়ক লেগেছে ব্রাজিলে, জায়গা নেই তাই পুরনো কবরেই ঠাঁই হচ্ছে করোনায় মৃতদের
করোনায় মড়ক লেগেছে ব্রাজিলে, জায়গা নেই তাই পুরনো কবরেই ঠাঁই হচ্ছে করোনায় মৃতদের
ব্রাজিল এখন করোনা সংক্রমণের নতুন ভরকেন্দ্রে পরিণত হয়েছে। আমেরিকার পরেই ব্রাজিলের স্থান। প্রতিদিন কয়েক হাজার মৃত্যু হচ্ছে করোনা ভাইরাসে। মৃতদেহ কবর দেওয়ার জায়গা পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে হিমসিম ব্রাজিল সরকার। শেষে নতুন উপায় বের করেছে তারা। পুরনো কবরে থকে হাড়গোড় সরিয়ে নতুন দেহ সামাধিস্থ করা হচ্ছে।

কবরের সংকট
করোনা সংক্রমণে হু হু করে বাড়ছে মৃত্যু। কোথায় কবরস্থ করা হবে মৃতদের এই নিয়ে উদ্বেগে পুরসভাগুলি। কবরস্থল গুলিতে আর জায়গা পাওয়া যাচ্ছে না এমনই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে ব্রাজিলে। পরিস্থিতি বিবেচনা করে নয়া উপায় বের করছে পুরসভা গুলি। পুরনো কবর পরিস্কার করে নতুন দেহ সমাধিস্থ করা হচ্ছে।

কবরস্থ করার নয়া নির্দেশিকা
ব্রাজিলের সাওপাওলোর পুরসভা সিদ্ধান্ত নিয়েছে তিন বছর আগে যাঁদের কবরস্থ করা হয়েছে। তাঁদের কবরগুলি খালি করা হবে। সেই কবরগুলিতে থাকা হারগোড় একটি ব্যাগে বন্দি করে সংরক্ষণ করে রাখা হবে। তারজন্য শহরের কবরস্থানে কন্টেনার দেওয়া হবে।

পুরনো কবরে নতুন দেহ
গত তিন বছরে কবর খালি করে সেখানেই করোনা আক্রান্তদের দেহ সমাধিস্থ করা হবে এমনই নির্দেশ দেয়া হয়েছে। ব্রাজিলে এখনও পর্যন্ত প্রায় ৪২ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে এবং সেই সংখ্যা প্রতিদিন হু হু করে বাড়ছে। সংক্রমণের সংখ্যা ব্রিটেনকেও ছাড়িয়ে গিয়েছে ব্রাজিল।

করোনায় জর্জরিত ব্রাজিল
করোনা ভাইরাসে জর্জরিত গোটা দেশ। কিছুতেই পরিস্থিতি সামাল দিতে পারছে না তারা। আমাজনের আদিবাসীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এমনই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে গোটা দেশ। প্রতিদিন আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে।












Click it and Unblock the Notifications