Bangladesh crisis: আওয়ামি লিগের ২৯ নেতা-পরিবারের সদস্যদের দেহ উদ্ধার, হামলাকারীদের লক্ষ্য হিন্দু-সম্পত্তি
Bangladesh crisis: শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরেও হিংসা অব্যাহত বাংলাদেশ জুড়ে। মঙ্গলবার হিংসা কবলিত বাংলাদেশ থেকে আওয়ামি লিগের অন্তত ২৯ জন নেতা ও তাদের পরিবারের সদস্যদের দেহ উদ্ধার করা হয়েছে।
শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পরেই কার্যত হিংসা শুরু হয়। দিকে দিকে আওয়ামি লিগের নেতা ও তাদের পরিবারের সম্পত্তি, বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়। হামলাকারীদের লক্ষ্য বস্তু হিন্দুদের সম্পত্তি-বাড়িঘরও।

হামলার লক্ষ্য আওয়ামি লিগের নেতারা
এখনও পর্যন্ত সাতক্ষীরায় অন্তত ১০ জন ও কুমিল্লায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আওয়ামি লিগের প্রাক্তন কাউন্সিলর মহম্মদ শাহ আলমের তিনতলা বাড়িতে হামলাকারীরা আগুন লাগিয়ে দিলে ছয়জন জীবন্ত দগ্ধ হন। সোমবার রাত ও মঙ্গলবার সকালে বাড়ি থেকে যে ১১ টি দেহ উদ্ধার করা হয়, তাদের মধ্যে কিশোর ছিল পাঁচজন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সোমবার উন্মত্ত জনতা আওয়ামি লিগ নেতা শাহ আলমের বাড়িতে হামলা চালায় এবং কয়েকজন তৃতীয় তলায় উঠে যায়। এরপর উন্মত্ত জনতা বাড়ির নিচুতলায় আগুন লাগিয়ে দেয়। সেই সময় তৃতীয় তলে আশ্রয় নেওয়া লোকজন দমবন্ধ হয়ে এবং দগ্ধ হয়ে মারা যায়।
মঙ্গলবার সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমূলের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। বাড়িতে ঘর, বারান্দা ও ছাদে দেহগুলি পাওয়া গিয়েছে। ঢাকা ট্রিবিউনে প্রকাশিত খবর অনুযায়ী, সোনাগাজি উপজেলায় একটি সেতুর নিচ থেকে যুবলিগ নেতা মুশফিকুর রহিমের দেহ উদ্ধার হয়েছে। বগুড়ায় যুবলিগের দুই নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার লালমনিরহাটে জেলা আওয়ামি লিগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খানের বাড়ি থেকে ছয়জনের দেহ উদ্ধার করা হয়েছে।
লক্ষ্য হিন্দুদের সম্পত্তি
প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরেই বাংলাদেশের অনেক জায়গায় হিন্দু মন্দির, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে উন্মত্ত জনতা। যা এখনও অব্যাহত রয়েছে বলে অভিযোগ। হাসিনার বিরোধিতা করা আন্দোলনকারীরা বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের আক্রমণ না করার জন্য আবেদন জানিয়েছেন।
বাংলাদেশের প্রায় সতেরো কোটি জনসংখ্যার আট শতাংশ হিন্দু। এই সম্প্রদায়ের একটা বড় অংশ ঐতিহ্যগতভাবে শেখ হাসিনার আওয়ামি লিগকে সমর্থন করে। বিএনপি-জামাতের কট্টরপন্থী জোটের তুলনায় আওয়ামি লিগ অনেকটাই ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে সেখানে পরিচিত হওয়াও হিন্দুদের ওই অবস্থানে পিছনের কারণ।
তবে বর্তমান পরিস্থিতি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান দেশের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অভিযোগ
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অভিযোগ, হামলাকারী সোমবার থেকে প্রায় আড়াইশো হিন্দু মালিকানাধীন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছে। প্রায় কুড়িটি হিন্দু মন্দির ভাঙচুর করা হয়েছে। এক্ষেত্রে হামলাকারীরা ঘরে ঢুকে আসবারপত্র, টিভি, বাথরুমের জিনিসপত্র ও দরজা ভাঙচুর করছে এবং টাকা ও অলঙ্কার লুট করছে। অভিযোগ, হামলাকারীরা বলছে, আপনারা আওয়ামি লিগের সমর্থনকারী। আপনাদের জন্য দেশের অবস্থা খারাপ। সেই কারণে আপনাদের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications