নোবেল নেবেন না বব ডিলন? ওয়েবসাইট থেকে স্বীকৃতির কথাও মুছে দিলেন তিনি
নোবেল জয়ের পরে কমিটি ডিলনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পারেনি। বাড়িতে প্রতিনিধি পাঠালে তাদের সঙ্গে দেখা না করে ফিরিয়ে দিয়েছেন তিনি। এবার নিজের ওয়েবসাইটে নোবেল স্বীকৃতির কথা জানিয়েও তা তুলে নিলেন ডিলন।
নিউ ইয়র্ক, ২২ অক্টোবর : সাহিত্যে নোবেল পেয়েছেন গায়ক, সুরকার, গীতিকার সহ হাজারো গুনের অধিকারী কিংবদন্তি মার্কিন শিল্পী বব ডিলন। তবে সেই স্বীকৃতির পরে সামনে তো আসেনইনি, এমনকী সেই স্বীকৃতি নিয়ে কোনও বক্তব্যও পেশ করেননি ডিলন। আর তারপর থেকেই কানাঘুষো শুরু হয়েছে যে, ডিলন কি তাহলে পায়ে ঠেলবেন নোবেল পুরস্কারকে? [এক বাঙালি গায়ক বন্ধুর আমন্ত্রণে ১৯৯০ সালে কলকাতায় আসেন বব ডিলন!]
নোবেল জয়ের পরে কমিটি ডিলনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পারেনি। বাড়িতে প্রতিনিধি পাঠালেও তাদের সঙ্গে দেখা না করে ফিরিয়ে দিয়েছেন তিনি। এবার নিজের ওয়েবসাইটে নোবেল স্বীকৃতির কথা জানিয়েও তা তুলে নিলেন এই কিংবদন্তি পপ গায়ক।

ডিলনের ওয়েবসাইটে বেশকিছু গীতরচনা প্রকাশ করা হয়েছিল। সেখানে নিজেকে নোবেল প্রাপক হিসাবে জানিয়েছেন বব ডিলন। তবে এখন ফের সেই বিশেষণ সরিয়ে নেওয়া হয়েছে।
গত সপ্তাহে স্টকহোমে নোবেল প্রাপক হিসাবে অনন্য স্বীকৃতিতে ভূষিত করা হয় পপ তারকা বব ডিলনকে। তবে যোগাযোগের শত চেষ্টা করা হলেও সাড়া দেননি ডিলন।
তবে এটাই প্রথম নয়, এর আগেও কেরিয়ারের চূড়োয় থাকতে থাকতে মাঝে মাঝে লোকচক্ষুর অন্তরালে চলে যেতেন ডিলন। নিজেকে অনেকবার সরিয়ে নিয়েছেন সকলের সামনে থেকে। ডিলনপ্রেমীদের অনেকের বক্তব্য, ডিলন সারাজীবন তাঁর কাজের মধ্য দিয়ে যুদ্ধ ও সংঘাতের বিরোধিতা করে গিয়েছেন।
অথচ যার নামে পুরস্কার সেই আলফ্রেড নোবেল নিজে অস্ত্র তৈরি ও উদ্ভাবনের কাজ করতেন। ফলে নোবেল পুরস্কারের উৎস এসেছে সেগুলি বিক্রি বা স্বত্ত্ব বিক্রির টাকায়। সেটা কীভাবে নিজের করে নেন চিরবিদ্রোহী ডিলন?












Click it and Unblock the Notifications