মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছেন তারেক! মন্ত্রীর কথায় শোরগোল

বিএনপি ফাঁদে পড়ে গিয়েছে। এই ফাঁদ থেকে বের হওয়ার জন্য বিএনপি একেক দিন একেক কথা বলছে। বিএনপি নেতারাও চান না তারেক জিয়া দেশে আসুন। এমনটাই মন্তব্য করেছেন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক।

বিএনপি ফাঁদে পড়ে গিয়েছে। এই ফাঁদ থেকে বের হওয়ার জন্য বিএনপি একেক দিন একেক কথা বলছে। বিএনপি নেতারাও চান না তারেক জিয়া দেশে আসুন। এমনটাই মন্তব্য করেছেন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছেন তারেক! মন্ত্রীর কথায় শোরগোল

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চারটি সড়কের উন্নয়ন ও সংস্কারকাজের উদ্বোধন শেষে উপজেলা আওয়ামি লিগ আয়োজিত এক জনসভায় সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সকালে এক কথা, বিকেলে আরেক কথা বলে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানানো হয়েছে। তিনি দণ্ডপ্রাপ্ত, আবার পলাতক। সাহস থাকে তো বাংলাদেশে আসুন।

আওয়ামি লিগের সাধারণ সম্পাদক বলেন, জেল-জুলুম-রাজপথ যাঁরা মোকাবিলা করতে পারেন না, এই বাংলার মাটিতে তাঁরা কোনও দিন নেতা হতে পারবেন না। তারেক জিয়া রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেছেন। সেই কাগজ আমাদের কাছে আছে।

সরকার তারেক জিয়াকে দেশে আনতে পারবে না, বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেনের এমন বক্তব্যের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, তার মানে উনি দেশে থাকবেন না। তার মানে বিএনপিও চায় না তারেক জিয়া দেশে আসুন।

বিএনপি এখন শুধু নালিশ করে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, গত নয় বছরে দেশে যা কাজ হয়েছে, তার সঙ্গে ভালো আচরণ যুক্ত হলে আগামী নির্বাচনে আওয়ামি লিগের জয় কেউ ঠেকাতে পারবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+