২০টিরও বেশি চিনা যুদ্ধবিমান আকাশসীমায় ঢুকতেই ব্ল্যাকআউট! যুদ্ধ আসন্ন?
ক্রমশ চ্রছে উত্তেজনার পারদ! মার্কিন হাউস স্পিকার Nancy Pelosi তাইওয়ানে পা রাখতেই কড়া হুঁশিয়ারি দিয়েছে চিন। এমনকি আমেরিকাকে দেখে নেওয়ারও হুঁশিয়ারিও দিয়েছে। শুধু তাই নয়, চিনের সেনাবাহিনীকে হাই অ্যালার্টে থাকার নির্দেশ দেওয়
ক্রমশ চ্রছে উত্তেজনার পারদ! মার্কিন হাউস স্পিকার Nancy Pelosi তাইওয়ানে পা রাখতেই কড়া হুঁশিয়ারি দিয়েছে চিন। এমনকি আমেরিকাকে দেখে নেওয়ারও হুঁশিয়ারিও দিয়েছে। শুধু তাই নয়, চিনের সেনাবাহিনীকে হাই অ্যালার্টে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি মুহূর্তে কার্যত বাড়ছে টেনশন। আর এর মধ্যেই তাইওয়ানের আকাশসীমায় ঢুকে পড়ল অন্তত ২০টি যুদ্ধ বিমান।

তাইওয়ান জানিয়েছে, হাউস স্পিকার Nancy Pelosi রাজধানী তাইপেতে পৌঁছতেই ২০টিরও বেশি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে। আর যা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যদিও এই ঘটনার পরে তাইওয়ানের বাহিনীকেও হাই অ্যালার্টে রাখা হয়েছে। এমনকি সে দেশের এয়ারফোর্সকে তৈরি থাকতে বলা হয়েছে বলে যাচ্ছে।
অন্যদিকে যেখানে হাউস স্পিকার থাকবেন সেখানেও সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে চিনের তরফে সামরিক মহড়া শুরু করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাত থেকে লাইভ ফায়ার ড্রিল শুরু করবে। এমনকি তাইওয়ানের টার্গেটেড হামলা করারও হুঁশিয়ারি সে দেশের প্রতিরক্ষামন্ত্রকের তরফে দেওয়া হয়েছে।
যদিও পালটা আমেরিকার তরফেও প্রস্তুতি রাখা হয়েছে। এদিন ন্যান্সির সফরের আগে মার্কিন সামরিক ঘাঁটি থেকে ৮টি মার্কিন ফাইটার জেট এবং ৫টি রিফুয়েলিং এয়ারক্রাফট আকাশে ওড়ে। শুধু তাই নয়, আমেরিকার আরও একটি অত্যাধুনিক যুদ্ধবিমান কুয়ালালামপুর থেকে আকাশে ওড়ে। মূলত এই বিমানটি ট্র্যাক করার কাজে ব্যবহার করা হয়।
ন্যান্সি পেলোসি-সহ আমেরিকার কংগ্রেসের প্রতিনিধিদলকে সুরক্ষা দিতেই এই বিমানগুলি ওড়ানো হয়। এবং মাঝ আকাশে সেগুলি পেলোসি বিমানকে এক্সকোরট করে। অন্যদিকে তাইওয়ানের আকাশসীমার কাছাকাছি চিনা ফাইটার জেটের উপস্থিতি টের পেতেই কি ব্ল্যাক আউট করে দেওয়া হয় বিমানবন্দর।
বলে রাখা প্রয়োজন, Nancy Pelosi তাইওয়ান বিমানবন্দরে নামার সময় অন্ধকার করে দেওয়া হয়। কার্যত জরুরি আলোতেই Nancyকে স্বাগত জানান সে দেশের রাষ্ট্রপতি।
#WATCH | US House of Representatives Speaker Nancy Pelosi arrives in Taipei, Taiwan.
— ANI (@ANI) August 2, 2022
(Source: Reuters) pic.twitter.com/cEgWZUbZ0m
অন্যদিকে জলপথে সজাগ রয়েছে একাধিক মার্কিন যুদ্ধ জাহাজ। একেবারে তাইওয়ানের জলসীমার কাছাকছি সেগুলি রয়েছে বলেই খবর। এছাড়াও বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস রোনাল্ড রেগনকে একেবারে অ্যালার্টে রাখা হয়েছে। সেটি রয়েছে জাপানে।
পাশাপাশি দক্ষিণ চিন সাগরের কছাকাছি একাধিক মার্কিন ডেস্ট্রয়ার, যুদ্ধ জাহাজকে তৈরি রাখা হয়েছে বলেই খবর। কার্যত র্কিন হাউস স্পিকার Nancy Pelosi কে সুরক্ষা দিতে একেবারে নিরাপত্তার চক্রব্যূহ তৈরি করেছে পেন্টাগন। সে দেশের তিন বাহিনীকে তৈরি রাখা হয়েছে চিনকে জবাব দেওয়ার জন্যে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications