'বিয়ার' নিয়ে যোগ অভ্যাস করা হয় এই জায়গায়
রাশিয়ার মস্কোতে বিয়ার পান করেই চলছে যোগ অভ্যাসের ক্লাস। আর এই ক্লাস এখন 'বিয়ার-যোগা' হিসাবে বিখ্যাত।
মস্কো, ২৬ এপ্রিল : বলা হয়,বিয়ার পান করলে মেদ বাড়ে। যা স্বাস্থ্যহানির লক্ষণ। আর যোগ অভ্যাসে মেদ কমে, শরীর সুস্থ থাকে। তবে এবার এই দুটি বিপরীত ধর্মী বিষয়কে একজোট করে ফেলে "বিয়ার-যোগ" অভ্যাস করছেন রাশিয়ার রাজধানী মস্কোর বাসিন্দারা।
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। রাশিয়ার মস্কোতে বিয়ার পান করে চলছে যোগ অভ্যাসের ক্লাস। আর এই ক্লাস এখন 'বিয়ার-যোগা' হিসাবে বিখ্যাত। ক্লাসে ভর্তির জন্য রীতিমত লাইন পড়ছে রোজ।

এই ক্লাসে অংশ নিতে আসা প্রত্যেকেই হাতে বিয়ারের বোতল নিয়ে ঘুরে বেড়ান। বলা হচ্ছে, বিয়ার-যোগা অভ্যাসের ফলে মাথা ঠাণ্ডা থাকে। এটি এক ধরনের থেরাপি। পাশপাশি মনে শান্তি আসে বলেও দাবি করছেন এই ক্লাসের প্রশিক্ষকরা।
এই অত্যাধুনিক যোগ অভ্যাসে মুখে বিয়ারের বোতল দিয়ে, বা কখনও মাখায় বিয়ারের বোতল রেখে যোগ আসন করা হয়। কেউ যদি এই ক্লাসে যোগ অভ্যাসের ফলে ক্লান্ত হয়ে পড়েন, তাহলে এক দু ঢোক মুখে ঢেলেও নেন। তাতে কোনওভাবে বারন করেন না প্রশিক্ষকরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications