বিশ্বকে সঙ্কটমুক্ত করতে পারে একমাত্র শ্রীমদ্ভগবদগীতাই, বললেন মার্কিন হিন্দু নেত্রী তুলসী
বিশ্বকে সঙ্কটমুক্ত করতে পারে একমাত্র শ্রীমদ্ভগবদগীতাই, বললেন মার্কিন হিন্দু নেত্রী তুলসী
ভারত সহ গোটা পৃথিবী আজ করোনা ভাইরাসের দংশনে আর্তনাদ করছে। পৃথিবীজুড়ে ৭৭ লক্ষের বেশি মানুষ ভাইরাস আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৪ লক্ষ ২৫ হাজারের বেশি মানুষ। শুধু দরিদ্র দেশগুলোতে নয় এই ভাইরাস সবচেয়ে বেশি আক্রমণ করেছে পাশ্চাত্যের সবচেয়ে ধনী দেশগুলিকে। যার ফলে গোটা বিশ্বের অর্থনীতি যেমন রসাতলের দিকে এগোচ্ছে, ঠিক একইভাবে সামাজিক অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কী, তা ভেবেই সারাবিশ্ব দিশেহারা।

শ্রীমদ্ভগবদগীতাই শক্তি
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ী প্রথম হিন্দু রাজনীতিক তুলসী গাবার্ড (তুলসি গাব্বার্ড বা টালসি গ্যাবার্ড বলেন অনেকে) মনে করছেন এমন এক সংকটের মুহূর্তে শ্রীমদ্ভগবদগীতা-ই মানুষকে শক্তি শান্তি এবং নিশ্চিন্ত জীবনের দিকে এগিয়ে দিতে পারে।

তুলসীর বার্তা
এক বার্তায় ৩৯ বছর বয়সী এই রাজনৈতিক নেত্রী বলেছেন, পৃথিবী এক সংকটজনক অবস্থার মধ্যে দিয়ে চলেছে। কেউ জানে না নিশ্চিতভাবে যে আগামী দিন কেমন হতে চলেছে। তবে এটা নিশ্চিত ভাবে বলা যায় শ্রীমদ্ভগবত গীতায় শ্রীকৃষ্ণ যে ভক্তিযোগ ও কর্মযোগের শিক্ষা দিয়েছেন তা নিশ্চিত ভাবেই মানুষকে শক্তিশালী করে তুলতে পারে। জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারে।

অশান্ত আমেরিকায় বার্তা তুলসীর
করোনা ভাইরাসের আতঙ্কের মাঝেই কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে কার্যত আগুন জ্বলছে আমেরিকায়। বিভিন্ন প্রদেশে চূড়ান্ত বিক্ষোভ চলছে। তার মাঝেই তুলসীর এমন এক বক্তব্য নিশ্চিতভাবে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

তুলসীর সভা
মার্কিন যুক্তরাষ্ট্রের হিন্দু ছাত্র কাউন্সিল একটি ভার্চুয়াল সভার আয়োজন করেছিল। ফেসবুক ও ইউটিউবে তা সম্প্রচারিত হয়। সেখানেই মার্কিন হিন্দু রাজনৈতিক নেত্রী তুলসী এমন মন্তব্য করেছেন।












Click it and Unblock the Notifications