দেশে ভারতীয় বিনিয়োগ স্বাগত! কলকাতায় আর যা বললেন শেখ হাসিনা
দেশের আরও উন্নয়নে ভারতীয় বিনিয়োগকে বাংলাদেশ স্বাগত জানায়। কলকাতায় এমনটাই বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের আরও উন্নয়নে ভারতীয় বিনিয়োগকে বাংলাদেশ স্বাগত জানায়। কলকাতায় এমনটাই বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি বাংলাদেশি বিনিয়োগকারীদের ভারতে বিনিয়োগে বিশেষ করে যৌথ উদ্যোগের সুবিধা দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এতে উভয় দেশ লাভবান হবে বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা।

তাজ বেঙ্গল হোটেলে কলকাতার শিল্পপতি-ব্যবসায়ী প্রতিনিধিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে গিয়েছিলেন।
শেখ হাসিনা বাংলাদেশে নদী খননে ভারতীয় ব্যবসায়ীদের সমর্থন কামনা করে বলেন, এতে আঞ্চলিক যোগাযোগ জোরদার হবে।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজভবনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির দেওয়া ভোজসভায় যোগ দেন।












Click it and Unblock the Notifications