Bangladesh: শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ, নোবেলজয়ী অর্থনীতিবিদকে কারাদণ্ডের সাজা
নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি। বিশ্বের সর্বোচ্চ সম্মান প্রাপ্ত অর্থনীতিবিদকে জেল খাটতে হবে ৬ মাস। বাংলাদেশের আদালত নোবেল পুরস্কারজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে ৬ মাসের কারাদণ্ডের সাজা শুনিয়েছে। তাঁর বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছিল।
গ্রামীণ টেলিকম পরিষেবার উদ্ভাবন করে গোটা বিশ্বকে চমকে গিয়েছিলেন তিনি। সেই সৃষ্টিকর্তাকে ৬ বছরের জেলের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আবার আরেকটি ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থাৎ মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বছরের প্রথম দিনেই বসেছিল বিচারসভা। ঢাকার শ্রম আদলতে মামলার শুনানি হয়। সেই শুনানিতেই বিচারক শেখ মরিনা সুলতানা তাঁকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। তবে এখনই জেলে যেতে হবে না নোবেলজয়ী অর্থনীতিবিদকে। তাঁর আইনজীবীকে ৩০ দিনের মধ্যে উচ্চতর আদালতে সুযোগ রয়েছে। এবং সেই শর্তেই তাঁকে ৫ হাজার টাকার বন্ডে জামিন দিয়েছে বিচারক।
জামিন পেলেও কিন্তু নিশ্চিন্ত হতে পারবেন না তিনি। আগামী ১ মাসের মধ্যে তাঁকে শ্রম অ্যাপিলেট ট্রাইবুনাল আবেদন করতে হবে। মহম্মদ ইউনুসের বিরুদ্ধে ২০২১ সালে মামলাটি করা হয়েছিল। এবং তখন থেকেই শ্রম আদালতে মামলাটির শুনানি শুরু হয়। এই মামলার রায়দান নিয়ে প্রথম থেকেই আগ্রহ ছিল বাংলাদেশের মানুষের মধ্যে। সেকারণে অনেকেই রায় শুনতে আদালতে ভিড় করেছিলেন।












Click it and Unblock the Notifications